মোবাইল অপারেটরগুলোকে ভালো সেবা দিতেই হবে: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৭:৩৮ আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:৪৪

মোস্তফা জব্বারকে আইটি বিভাগের সংবর্ধনা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এটা নতুন সরকার, নতুন মেয়াদ— বিষয়টি এভাবেই দেখছি। নতুন মেয়াদে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ উদযাপন করা হবে। সামনে এখন এ দুটি বিষয়ই রয়েছে। এছাড়া, তিনি বলেন, ‘মোবাইল ফোন অপারেটরগুলোকে ভালো সেবা দিতেই হবে। এতে কোনও ছাড় দেওয়া হবে না।’

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে যান তিনি। সেখানে বিভাগের সচিবসহ অন্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী।

পরে বাংলা ট্রিবিউনকে মন্ত্রী বলেন, ‘২০২১ সালের আগেই ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণ কাজ শেষ করতে হবে।’ তিনি মনে করেন, এখন বিগত ১০ বছরের দিকে ফিরে তাকালে হবে না। সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফলে আগামী পাঁচ বছর খুবই গুরুত্বপূর্ণ। মন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য প্রয়োজন হবে ডিজিটাল মাধ্যম। সবকিছু রেডি। এখন আমাদের সার্ভিস ডেলিভারি দেওয়ার সময়। আগামীতে সার্ভিস ডেলিভারি করাই হবে আমাদের কাজ।’

সুনির্দিষ্টভাবে টেলিযোগাযোগ খাত নিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘কোয়ালিটি অব সার্ভিস নীতিমালা তৈরি হয়েছে। চালু হয়েছে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা। এসএমপি (সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার) অনুমোদন হয়েছে। এ বিষয়গুলোতে শেষ সময়ে ভালোভাবে মনোযোগ দিতে পারিনি। এবার বিষয়গুলো সময় নিয়ে ভালোভাবে দেখভাল করবো।’ এই তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘মোবাইল ফোন অপারেটরগুলোকে ভালো সেবা দিতেই হবে। এতে কোনও ছাড় দেওয়া হবে না। এমএনপি সেবাও তাই। এসএমপিটা ভালোভাবে মনিটর করতে পারলে মোবাইলফোন ব্যবহারকারীদের ক্ষমতায়ন হবে।’

প্রসঙ্গত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও এর অধীনস্থ সংস্থা, অধিদফতর ও প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মঙ্গলবার তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা দেওয়া হয়। আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ সভাপতিত্ব করেন।

       

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম শহরের এক সড়কের দুই পাশেই দেবে গেছে
চট্টগ্রাম শহরের এক সড়কের দুই পাশেই দেবে গেছে
সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে নিয়োগ
সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে নিয়োগ
সালাহউদ্দিন-ইলিয়াসের গুমের বিষয়ে শিগগিরই প্রতিবেদন: চিফ প্রসিকিউটর
সালাহউদ্দিন-ইলিয়াসের গুমের বিষয়ে শিগগিরই প্রতিবেদন: চিফ প্রসিকিউটর
সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির
সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান