আইএমইআই ডাটাবেজের যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৭:৫৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৮:০৯

আইএমইআই ডাটাবেজের যাত্রা শুরু আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) ডাটাবেজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এর উদ্বোধন করেন।

অবৈধ মোবাইল ফোন শনাক্ত বা নকল আইএমইআই নম্বর চিহ্নিত করবে আইএমইআই ডাটাবেজ। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) উদ্যোগে এই ডাটাবেজ নির্মিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ইতিহাসে এই মুহূর্তটা একটা মাইলফলক।’
তিনি বলেন, ‘এটা শুধু রাজস্ব বৃদ্ধিই নয়, দেশের মানুষকে কানেক্টেড হতেও সাহায্য করবে। দেশের মানুষকে কানেক্টেড করা না গেলে দেশকে ডিজিটাল করা যাবে না।’
দেশ যত ডিজিটাল হচ্ছে ততই ডিজিটাল অপরাধ বাড়ছে মন্তব্য করে মোস্তাফা জব্বার বলেন, ‘নিরাপদ ডিজিটাল ডিভাইসের ব্যবহার অপরাধ চিহ্নিত করা এবং কমাতে সাহায্য করবে এই ডাটাবেজ।’
মন্ত্রী বলেন, ‘এই ডাটাবেজ চালু হলে দেশে অবৈধ মোবাইল ফোনের প্রবেশ কমবে। ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে, মোবাইল ভিত্তিক অপরাধ কমবে, মোবাইল চুরি-ছিনতাই কমবে, অবৈধভাবে বিদেশে অর্থ পাচারও কমবে।’
মোস্তাফা জব্বার জানান, দেশে এরই মধ্যে ব্যান্ডউইথের ব্যবহার ১ টেরাবাইট ছাড়িয়ে গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসসহ বিটিআরসির কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন…
চালু হচ্ছে মোবাইলের আইএমইআই ডাটাবেজ, উদ্বোধন মঙ্গলবার

/এইচএএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি