নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখছে হুয়াওয়ে

টেক রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৫ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৫

বাংলাদেশ প্রতিনিধি দল নিয়ে হুয়াওয়ের প্যাভিলিয়নে মোস্তাফা জব্বার বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে হুয়াওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের তৃতীয় দিনে মন্ত্রী হুয়াওয়ের স্টল পরিদর্শন করেন। হুয়াওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট জেমস উ এবং বাংলাদেশের সিইও ঝাং জেংজুন এ সময় সঙ্গে ছিলেন।
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ ভিশন-২০২১-এর দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। আমরা যদি সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এবং ইন্টারনেট অব থিংস (আইওটি), অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ইত্যাদি প্রযুক্তিকে গ্রহণ করতে হবে। হুয়াওয়ের স্টলে উন্নত প্রযুক্তি রয়েছে এবং এমডাব্লিউসিতে তারা তাদের অত্যাধুনিক সলিউশন নিয়ে এসেছে। খুবই আশার বিষয় যে, হুয়াওয়ে বাংলাদেশের নেটওয়ার্কিং অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
হুয়াওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট জেমস উ বলেন, গ্রাহক-সন্তুষ্টি নিশ্চিত করতে এবং তাদের জীবনকে আরও ডিজিটাল করতে আমরা শক্তিশালী প্রযুক্তি, উদ্ভাবনী কম্পিউটিং অভিজ্ঞতা, টেলিকম নেটওয়ার্ক, আইটি সমাধান, স্মার্ট ডিভাইস ও ক্লাউড পরিষেবা সরবরাহ করে যাচ্ছি। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারীদের নাকি সন্দেহভাজনদের?
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারীদের নাকি সন্দেহভাজনদের?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের ৩ সাংবাদিককে নির্যাতন করেছে মাদক কারবারিরা
অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের ৩ সাংবাদিককে নির্যাতন করেছে মাদক কারবারিরা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’