সফটওয়্যার মেলায় জাপান ডে উদযাপন

টেক রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ২০:৪১ আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৪১

জাপান ডে’র আয়োজন দেশের সফটওয়্যার ও সেবা পণ্যের নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বেসিস আয়োজিত সফটওয়্যার মেলার দ্বিতীয় পালিত হলো জাপান ডে। জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বাজার প্রসারে যৌথভাবে কাজ করছে সরকার ও বেসিস। জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান সম্ভাবনার কথা মাথায় রেখে বেসিস মেলার দ্বিতীয় দিনকে ‘জাপান ডে’ হিসেবে ঘোষণা করে।

প্রসঙ্গত,বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘বেসিস সফটএক্সপো ২০১৯’ শীর্ষক তিন দিনের মেলা।  এটি ১৫তম সফটওয়্যার মেলা। মেলার আয়োজক বেসিস। মেলার পার্টনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। পাশাপাশি ইন্ডাস্ট্রি ৪.০ ও এক্সপেরিয়েন্স জোন পার্টনার হিসেবে রয়েছে এলআইসিটি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।মেলা  শেষ হবে বৃহস্পতিবার (২১ মার্চ)। মেলা সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।

জাপান ডের বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো। বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাপানের সহযোগিতা বরাবরই ইতিবাচক। সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতকে খুবই গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

মন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তি ছাড়াও অন্যান্য বাণিজ্য প্রসারে জাপানের বাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আগামী ৫ বছরে এ সর্ম্পকের আরও উন্নতি হবে। সর্ম্পক উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বক্তারা জানান, জাপানে বাংলাদেশের বাজার বৃদ্ধিতে খোলা হচ্ছে বাংলাদেশ ডেস্ক। একইভাবে বাংলাদেশেও জাপানের ডেস্ক থাকবে। বর্তমানে বাংলাদেশে জাপানের চলমান প্রকল্প কিছু প্রকল্প রয়েছে, যেমন- জাইকার সহায়তায় মেট্রোরেল, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, বন্দর, বিভিন্ন অবকাঠানো, রিনিউয়েবল অ্যানার্জি ডেভেলপমেন্ট।

জানা যায়, সম্প্রতি জাপানকে এ দেশে তাদের কার্যক্রমে সহায়তা প্রদান এবং বাংলাদেশের সম্ভাবনা বিবেচনায় সরকার জাপানকে ৪০০ হেক্টর জমি প্রদান করতে চায়। সম্প্রতি এ প্রস্তাব অনুমোদন পেয়েছে। 

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শুধু সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয় শুধু সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও ২ জনের, আক্রান্ত ১১৫২
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও ২ জনের, আক্রান্ত ১১৫২
জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর
জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর
২৭৫০টি ইয়াবা পাওয়া সেই তিন জনের যাবজ্জীবন
২৭৫০টি ইয়াবা পাওয়া সেই তিন জনের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য