আবারও ধীর হতে পারে ইন্টারনেটের গতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৯, ২০:০০আপডেট : ০৮ মে ২০১৯, ২০:০১

ইন্টারনেট সেবা

আবারও ধীর গতি ভর করবে ইন্টারনেটে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা অন্তত এক সপ্তাহ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৪) মেরামত কাজ চলায় এই সমস্যা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বিএসসিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বুধবার (৮ মে) থেকে এই সমস্যা হতে পারে।  

বিএসসিসিএল’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৪) কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে ৩ নম্বর রিপিটার বসানোর কাজ চলছিল। ঘূর্ণিঝড় ফণীর কারণে ওই কাজ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ওই কাজ বুধবার থেকে আবারও শুরু করা হচ্ছে। এতে আগামী ছয় থেকে সাত দিন কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। ফলে এ সময় দেশে ইন্টারনেটের গতি কমে যেতে পারে।’

ইন্টারনেট সংক্রান্ত এই সমস্যা মোকাবিলায় বিএসসিসিএল দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইথ সরবরাহ করবে। এ কারণে ইন্টারনেটের মাধ্যমে আদান প্রদান হওয়া ভয়েস কল ও ডাটা সেবায় তেমন প্রভাব পড়বে না। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল।

অন্যদিকে, দেশে রয়েছে ৬টি আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল)। এই ক্যাবলগুলো দিয়ে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি করা হচ্ছে। এগুলোও ব্যাকআপের কাজ করবে। ফলে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শি‌বি‌রের অভিযোগ আলিয়া মাদ্রাসার হ‌লে প্রবেশ কর‌তে পারছেন না তারা 
শি‌বি‌রের অভিযোগ আলিয়া মাদ্রাসার হ‌লে প্রবেশ কর‌তে পারছেন না তারা 
এপস্টেইন ইস্যুতে প্রকাশ্য তদন্তের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
এপস্টেইন ইস্যুতে প্রকাশ্য তদন্তের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
গণঅভ্যুত্থান দিবসের বক্তব্য নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে আহত ৭
গণঅভ্যুত্থান দিবসের বক্তব্য নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে আহত ৭
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে