নতুন ইমোজি আনছে গুগল

তাহসিনা হাসান
১১ মে ২০১৯, ১৩:৩৮আপডেট : ১১ মে ২০১৯, ১৩:৪০

গুগল মনের ভাব সহজে প্রকাশ করার একটি উপায় হলো ইমোজি। বর্তমানে বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সহজে মনের ভাব প্রকাশ করতে ইমোজি ব্যবহার করেন। এ কারণে ইমোজির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় কয়েক হাজার ইমোজি রয়েছে, যেগুলোর সাহায্যে গ্রাহকরা তাদের মনের ভাব প্রকাশ করতে পারেন। এছাড়া সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আরও অনেক নতুন ইমোজি নিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় ৫৩টি ইমোজি আনছে গুগল।

ভারতীয় প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, ৫৩টি নতুন ইমোজি আনবে গুগল। এসব ইমোজির লিঙ্গ কী তা সঠিকভাবে নির্ধারণ করা যাবে না। অর্থাৎ একটি ইমোজি একাধিক লিঙ্গের প্রতিনিধিত্ব করবে। ফলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে আলাদাভাবে কিছু চিন্তা করার প্রয়োজন হবে না। যদিও কেউ কেউ বলছে ইমোজিগুলোর চুলের দৈর্ঘ্য দেখেই নির্ধারণ করা যাবে এগুলো পুরুষ নাকি নারী।

নতুন এসব ইমোজির জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না গ্রাহকদের। চলতি সপ্তাহেই গুগলের পিক্সেল ফোনে চলে আসবে এগুলো। এছাড়া বছর শেষ হওয়ার আগে সব অ্যান্ড্রয়েড গ্রাহক ইমোজিগুলো পাবেন বলে ধারণা করা হচ্ছে।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হলুদ জার্সিতে মেতেছেন শোবিজ তারকারা
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হলুদ জার্সিতে মেতেছেন শোবিজ তারকারা
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা