আইএপিএবি নির্বাচন ২০১৯

পুরনো ও অভিজ্ঞদের নিয়ে ‘টিম ইউনাইটেড’ প্যানেল

টেক রিপোর্ট
২৪ মে ২০১৯, ১৮:১৬আপডেট : ২৪ মে ২০১৯, ১৮:১৬

টিম ইউনাইটেড দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র কার্যকরী কমিটির আগামী মেয়াদের (২০১৯-২০ থেকে ২০২০-২১) নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ জুলাই। এরইমধ্যে আম্বার আইটির প্রধান নির্বাহী আমিনুল হাকিমের নেতৃত্বে প্যানেল ঘোষণা করা হয়েছে। ‘টিম ইউনাইটেড’ নামের এই প্যানেলে রয়েছেন বর্তমান কমিটির সাতজন। পুরনোদের মধ্যে প্যানেলে রয়েছেন বর্তমান সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক-সহ শুভ্র সরকার, রাশেদ আমিন বিদ্যুৎ, কামাল হোসেন, মইন উদ্দিন আহমেদ, ও খন্দকার মুহাম্মদ আরিফ। নতুন ২ জন হলেন চট্টগ্রামের সিটিজি টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক জাহিন আনোয়ার ও ঢাকার কেএস নেওয়ার্কের প্রধান নাজমুল হক ভুঁইয়া।

জানা গেছে, জেনারেল মেম্বার ক্যাটাগরি থেকে প্যানেলে এবার আছেন ৯ জন। আগে নিয়ম ছিল ৭ জনের। আইএসপিএবরি গঠনতন্ত্র সংশোধন ২ জন বাড়ানো হয়েছে। অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরিতে ৪ জন প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও টিম ইউনাইটেড এই ক্যাটাগরিতে প্যানেল থেকে কোনও প্রার্থী দিচ্ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, পুরনোদের মধ্যে অভিজ্ঞদের নিয়ে টিম ইউনাইটেড প্যানেল তৈরি করা হয়েছে। নির্বাচিত কমিটির মেয়াদ হবে ২ বছর।

এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল হাকিম। তিনি বলেন, ‘আমরা আবার নির্বাচিত হলে ২ বছরের মধ্যে আইএসপি শিল্পকে আইটি এনাবল সার্ভিসে রূপান্তর করা হবে।’ তিনি জানান, দেশে আইএসপি লাইসেন্সের সংখ্যা বেড়ে গেছে। এনটিটিএন অপারেটরগুলোর একচেটিয়া ব্যবসা থেকে আইএসপি অপারেটরগুলোকে রক্ষার চেষ্টা করতে আমরা বদ্ধ পরিকর। টিম ইউনাইটেড প্যানেল নির্বাচিত হলে আইএসপিএবির সদস্যদের স্বার্থ রক্ষা করা হবে। ব্যবসা যাতে পেশীশক্তির কব্জায় চলে না যায় সে চেষ্টা অব্যাহত থাকবে। আর যা চলে গেছে তা সুস্থ ও মূল ধারায় ফিরিয়ে আনা হবে।

আমিনুল হাকিম বলেন, ‘বর্তমান কমিটির সদস্যদের আইএসপি খাতের উন্নয়নে ব্যাপক অবদান রয়েছে। এর মধ্যে অন্যতম হলো এই খাতের ভ্যাট ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা।       

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলো তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলো তরুণী
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা