মোনালিসা চিত্রকর্মকে জীবন দিলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

তাহসিনা হাসান
২৭ মে ২০১৯, ২০:৫১ আপডেট : ২৭ মে ২০১৯, ২১:১৮

মোনালিসার সেই ছবি

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটিকে জীবন দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এ প্রযুক্তির গবেষকরাই মূলত কাজটি করেছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মাত্র একটি ছবি থেকেই মোনালিসা চিত্রকর্মটিকে জীবন্ত করে তোলা হয়েছে। এটা নিয়ে তৈরি করা হয়েছে একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যায়, মোনালিসা তার মাথা, চোখ ও মুখ নাড়াচ্ছেন।

মস্কোতে অবস্থিত স্যামসাংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণাগার থেকে মোনালিসাকে জীবন্ত করে তোলা হয়েছে। তথাকথিত ডিপফেক প্রযুক্তির সাহায্যে এ ধরনের ব্যতিক্রমী কাজ করা হয়।

অবশ্য অনেকেই বলছেন, ডিপফেক প্রযুক্তি দিয়ে অনেক নেতিবাচক কাজ করা সম্ভব। এজন্য এটাকে সাবধানতার সঙ্গে ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

ছবিকে জীবিত করে তুলতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এরমধ্যে অন্যতম একটি হলো, ছবিকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা, যেন এটিকে জীবিত করে তুললেও কারও চোখে ধরা না পড়ে।

এর আগে ২০১৭ সালে তেল আবিব ইউনিভার্সিটির গবেষকরাও একই রকম একটি পদ্ধতি দেখিয়েছিলেন। তখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি নকল ভিডিও তৈরি করেন তারা।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়েটে নতুন ভিসিকে ‘লাল কার্ড’ দেখালো শিক্ষার্থীরা
চুয়েটে নতুন ভিসিকে ‘লাল কার্ড’ দেখালো শিক্ষার্থীরা
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?