ইংরেজির অর্ধেক দামে বাংলায় এসএমএস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ০৮:৫৩আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:৫৯

মোবাইল ফোন মোবাইল ফোনে বাংলায় এসএমএস পাঠানোকে উৎসাহিত করতে খরচ কমিয়েছে সরকার। ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে বাংলায় এসএমএস পাঠাতে খরচ হবে ২৫ পয়সা, যা প্রতিটি ইংরেজি এসএমএস’র অর্ধেক।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার (১৮ জুন) রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির প্রায় দ্বিগুণ খরচ হয়। কারণ, বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএমএস পাঠান ইংরেজির অর্ধেক দামে।’

বাংলায় এসএমএস-এর নমুনা

গত ১৩ জুন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপপরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে এই নির্দেশনা কার্যকর হবে। বাংলায় প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্স ব্যতীত ২৫ পয়সা করে নির্ধারণ করা হলো।
নির্দেশনাটি দেশের সব মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে। 

/এইচএএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জর্ডানকে বিদায় করে টিকে রইলো আলজেরিয়া 
জর্ডানকে বিদায় করে টিকে রইলো আলজেরিয়া 
পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না: রিজভী 
পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না: রিজভী 
‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’
‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদল-মৎস্যজীবী দলের মিছিল
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদল-মৎস্যজীবী দলের মিছিল
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা