গুগলের লাইভ ক্যামেরা ট্রান্সলেটরে যোগ হলো ‘বাংলা’

আজরাফ আল মূতী
১২ জুলাই ২০১৯, ১০:০৫আপডেট : ১২ জুলাই ২০১৯, ১০:১০

গুগলের ট্রান্সলেট অ্যাপ নিজেদের ট্রান্সলেট অ্যাপের ক্যামেরা ফিচারের জন্য বেশ বড়সড় আপডেট নিয়ে এসেছে গুগল। নতুন ওই আপডেটের ফলে ক্যামেরা ফিচারে আরও ৬০টি ভাষায় সেবা দিতে পারবে ট্রান্সলেটর অ্যাপ। নতুন এই ৬০টি ভাষার মধ্যে রয়েছে বাংলা। এছাড়া ৮৫ শতাংশ উন্নত অনুবাদ সেবা এবং ক্যামেরা দিয়ে কোনও লেখার ছবি ধারণ করার সময় তা যেন আরও স্থির থাকে এমন সুযোগ-সুবিধা নিয়ে এসেছে নতুন আপডেটটি।
প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ নিজেদের সাম্প্রতিক এক প্রতিবেদনে সংবাদটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। নিজেদের প্রতিবেদনে ভার্জ লিখেছে, ট্রান্সলেটর অ্যাপের ক্যামেরা ফিচারে নতুন যোগ হতে যাওয়া ভাষাগুলোর মধ্যে রয়েছে বাংলা, আফ্রিকান, অ্যারাবিক, এস্টোনিয়ান, গ্রিক, হিন্দি, ইগবো, জাভানিজ, কুর্দিশ, লাটিন, লাটভিয়ান, মালয়, মঙ্গোলিয়ান, নেপালি, পশতু, পার্সিয়ান, সামোয়ান, সেসথো, স্লোভেনিয়ান, সোহাইলি, থাই, ভিয়েতনামিজ, ওয়েলশ ইত্যাদি।
গুগলের তরফ থেকে জানানো হয়েছে, অ্যাপটির আপডেটেড সংস্করণ নিজে থেকেই ভাষা চিহ্নিত করতে পারবে, ভাষা চিনিয়ে দেওয়া বা ভাষা নির্বাচন করে দেওয়ার প্রয়োজন পড়বে না। নতুন এই আপডেটের বিষয়টি নিঃসন্দেহে গুগল ট্রান্সলেট ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। কারণ এতোদিন মেনু বা খাবারের নির্দেশনা বুঝতে ট্রান্সলেট অ্যাপের ক্যামেরা ফিচার ব্যবহার করা হলেও ভাষার সীমাবদ্ধতা ও উন্নত অনুবাদ সেবার অভাবের বিষয়টি চোখে পড়তো।
ভার্জের বরাতে জানা গেছে, ১০ জুলাই বিশ্বের ১ শতাংশ ট্রান্সলেট ব্যবহারকারীর জন্য আপডেটটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য ব্যবহারকারীরাও এই আপডেটের সুবিধা পাবেন।

/এইচএএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা
দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস