ফেসবুকের শিশুদের অ্যাপে বড়রা

তাহসিনা হাসান
২৩ জুলাই ২০১৯, ২১:০০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২১:০০

মেসেঞ্জার কিডস শিশুরা যেন ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা পায় সেজন্য চালু আছে ফেসবুক কিডস অ্যাপ। এটি শুধুই শিশুদের জন্য চালু করা হয়েছে। ১৩ বছরের নিচের কেউ এতে প্রবেশ করতে পারে না। তবে সম্প্রতি একটি ত্রুটির কারণে এই অ্যাপে বড়রা প্রবেশের সুযোগ পেয়েছেন।  সম্প্রতি এ বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষই। বিশেষজ্ঞরা বলছেন, এতে শিশুরা হুমকির মুখে পড়তে পারে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকের এই কিডস অ্যাপটি মূলত একটি মেসেঞ্জার অ্যাপ। ২০১৭ সালে এটি চালু করা হয়। এই অ্যাপের সাহায্যে বাবা-মায়ের অনুমতিতে নির্দিষ্ট আইডির সঙ্গে চ্যাটের সুযোগ পায় শিশুরা। এসব চ্যাট লিস্টে ১৩ বছরের নিচের ব্যবহারকারীরাই থাকে।
তবে সম্প্রতি একটি ত্রুটি পাওয়া গেছে যার মাধ্যমে যেকোনও বয়সের ব্যবহারকারী কিডস অ্যাপে প্রবেশ করতে পারেন। এতে শিশুরা ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা প্রকাশ করেছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
ত্রুটি সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, আমরা সম্প্রতি মেসেঞ্জার কিডস ব্যবহারকারীদের বাবা-মাকে নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। টেকনিক্যাল এই ত্রুটির কারণে কিছু গ্রুপ চ্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত গ্রুপ চ্যাটগুলো সরিয়ে নিয়েছি। এ বিষয়ে প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম দ্য ভার্জ এক প্রতিবেদনে জানায়, হাজারো বাবা-মাকে এ বিষয়ে জানানো হয়েছে। তবে ঠিক কতজনকে সতর্ক করা হয়েছে এ বিষয়ে বিবিসিকে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
আধুনিক শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 
আধুনিক শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 
তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেকপ্লাস
তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেকপ্লাস
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না