৩০০ কোটি টাকার কোম্পানি হলো ইকুরিয়ার

টেক রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ১৮:৪৬ আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৮:৪৬

ইকুরিয়ার উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতাকে আরও গতিশীল করতে নতুন বিনিয়োগ পেয়েছে বাংলাদেশের ই-কমার্সভিত্তিক অনলাইন কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ইকুরিয়ার।
ইকুরিয়ার প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৩০০ কোটি টাকা নির্ধারণ করে নতুন এই বিনিয়োগে এগিয়ে এসেছে হংকংভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। ২০১৫ সালের শুরুর দিকে বিনিয়োগের প্রাথমিক ধাপ শুরু করেছিল ইকুরিয়ার।
ইকুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল জানান, নতুন বিনিয়োগ দিয়ে ঢাকার বাইরে পণ্য পৌঁছে দেওয়ার নেটওয়ার্ক বিস্তৃত করা ছাড়াও উন্নত ওয়্যারহাউস সুবিধা বাড়ানো হবে। তিনি বলেন, আমাদের কার্যক্রমের ভৌগলিক পরিসীমা বাড়ানো, আস্থা অর্জন এবং কাজের দক্ষতার উন্নয়ন ঘটাতে এই বিনিয়োগ ব্যবহার করা হবে। আমাদের গ্রাহক ও অংশীদাররা নতুন এই বিনিয়োগের সুফল ভোগ করুক আমরা তা নিশ্চিত করতে চাই।
কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ২০১৫ সালে কার্যক্রম শুরু করা ইকুরিয়ার বর্তমানে ই-কমার্স ব্যবসায় নানা সেবা দিয়ে আসছে। অনলাইন মাধ্যমে পরিসেবাগুলোকে একত্রীকরণসহ প্রতিষ্ঠানের পরিচিতি ঢেলে সাজানো হয়েছে। চালান ব্যবস্থাপনা, তথ্য-উপাত্ত বিশ্লেষণসহ আন্তঃশহর পণ্য ডেলিভারি সুবিধা, এক্সপ্রেস পণ্য পরিবহন সেবা এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্য পণ্য রিটার্ন সুবিধা রয়েছে ইকুরিয়ারে। 
ইকুরিয়ার বর্তমানে বাংলাদেশের ৬০টি জেলা ও ১ হাজারেরও বেশি ইউনিয়ন পর্যায়ে সেবা কার্যক্রম পরিচালনা করছে। সাড়ে তিন শতাধিক কর্মী নিয়ে ইকুরিয়ার বর্তমানে সারাদেশে সরাসরি ৫ হাজার স্থানীয় অংশীদারদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
ভারতে পাওয়া যায় ভাড়ায় নাতি-নাতনি, বয়স্কদের সঙ্গ দিতে নতুন ব্যবসা
ভারতে পাওয়া যায় ভাড়ায় নাতি-নাতনি, বয়স্কদের সঙ্গ দিতে নতুন ব্যবসা
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প