স্মার্টফোনে আসছে কল অফ ডিউটি

আজরাফ আল মূতী
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

কল অব ডিউটি গেমারদের জন্য সুখবর। অক্টোবরের ১ তারিখ থেকে স্মার্টফোনে খেলা যাবে কল অফ ডিউটি: মোবাইল। আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটি ডেভেলপ করেছে টেনসেন্টের টিমি স্টুডিও। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, স্মার্টফোনে এই গেমটি খেলার জন্য গেমারদের বাড়তি কোনও অর্থ খরচ করতে হবে না।

কল অফ ডিউটি: মোবাইল-এ ব্যাটল রয়্যাল মোড ও নতুন ম্যাপ যোগ করা হয়েছে বলে জানা গেছে। নতুন ব্যাটল রয়্যাল মোডে ১০০ গেমার একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারবেন। এছাড়া কল অফ ডিউটি পিসি সংস্করণের পুরনো খেলোয়াড়রা পরিচিত অনেক কিছুর দেখা পাবেন মোবাইল সংস্করণের এই গেমটিতে। এ্নগ্যাজেট জানিয়েছে, গেমারদের জন্য ফার্স্ট ও থার্ড পারসন দুটি মোডই রাখা হয়েছে। ভেহিকেল হিসেবে গেমে থাকছে হেলিকপ্টার, এটিভি, র‌্যাফ্ট ইত্যাদি। গেমাররা নিজের ইচ্ছানুযায়ী সলো, ডুয়ো এবং স্কোয়াডে খেলতে পারবেন গেমটি।

গেমটির প্রসঙ্গে অ্যাক্টিভিশন মোবাইলের ভাইস প্রেসিডেন্ট ক্রিস প্লামার এক বিবৃতিতে জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজের সেরা জিনিসগুলোকে একটি টাইটেলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কল অফ ডিউটি: মোবাইল ডেভেলপ করার সময়।     

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি