ডেস্কটপে ফেসবুকের ডার্ক মোড

আসির আহবাব নির্ঝর
২২ অক্টোবর ২০১৯, ২২:৪৯ আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২২:৫১

ফেসবুক

ফেসবুক চালু করেছে ডার্ক মোড ফিচার। ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফেসবুকের এই সুবিধাটি উপভোগ করছেন। তাদের জন্য এ বছরের আগস্টে ডার্ক মোড চালু হয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পরে এবার ডেস্কটপ গ্রাহকদের জন্য ফিচারটি চালু করেছে কর্তৃপক্ষ।

তবে সব ডেস্কটপ ব্যবহারকারী তাদের ফেসবুকে ডার্ক মোড পাচ্ছেন না। শুরুতে অল্প কিছু গ্রাহকের কাছে এটি ছাড়া হয়েছে। ইতিবাচক সাড়া পেলে সব গ্রাহকের জন্যই ডার্ক মোড চালু হবে।

যুক্তরাজ্যের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম টেক রাডার এক প্রতিবেদনে জানায়, ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য নতুন এক ধরনের সুবিধা দিতে শুরু করেছে ফেসবুক। এটি হলো অপশনাল ডার্ক মোড। এর সঙ্গে প্রচলিত হোয়াইট মোডও রয়েছে।

অর্থাৎ, ডেস্কটপে আমরা যে ধরনের ফেসবুক ব্যবহার করি ঠিক একই ডিজাইনের ফেসবুকের পাশাপাশি ডার্ক মোডও সংযুক্ত করা হয়েছে। তবে এটিকে অপশনাল রাখা হয়েছে যেন ব্যবহারকারীরা তাদের পছন্দমতো যেকোনও একটি মোড ব্যবহার করতে পারেন।

জানা গেছে, কিছু ফেসবুক ব্যবহারকারী লগইনের পর পরই একটি পপ-আপ দেখতে পাচ্ছেন। সেই পপআপে লেখা থাকে- তিনি ডার্ক মোডে যেতে চান কিনা। অবশ্য অনেক ব্যবহারকারীই এখন পর্যন্ত এমন কিছু পাননি।

এরই মধ্যে ডেস্কটপে ডার্ক মোড পেয়ে থাকলে নিশ্চিতভাবেই আপনি ভাগ্যবানদের একজন। সবার আগে ডেস্কটপে ডার্ক মোড ব্যবহারের স্বাদ পাচ্ছেন আপনি। তবে ডার্ক মোড চালু করার অর্থ এই নয় যে আপনাকে এই মোডেই থাকতে হবে। আপনি চাইলে আবারও পুরনো মোড তথা হোয়াইট মোডে ফিরে যেতে পারবেন।

 

/এএইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্তরঙ্গ দৃশ্য থেকে অস্বস্তিকর মুহূর্ত, কী বলছেন অনুপ্রিয়া-রাধিকা-এষা
অন্তরঙ্গ দৃশ্য থেকে অস্বস্তিকর মুহূর্ত, কী বলছেন অনুপ্রিয়া-রাধিকা-এষা
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি