ফেসবুকের ডেভেলপার সম্মেলন ৫ মে

শরীফ এ চৌধুরী
২৪ নভেম্বর ২০১৯, ২০:৫৫আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২০:৫৫

ফেসবুক সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ৮’ ২০২০ সালের ৫ থেকে ৬ মে ক্যালিফোর্নিয়ার ম্যাকএনরি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্প্রতি ফেসবুক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। সম্মেলনে ফেসবুক তাদের সর্বশেষ প্রযুক্তি, ভবিষ্যতে কাজ হচ্ছে বা হবে এমন প্রযুক্তি, অ্যাপ ইত্যাদি বিষয়গুলোর বিস্তারিত তুলে ধরে।
ইতোমধ্যে এফ৮ (www.f8.com)-এর ওয়েবসাইটে সম্মেলনের বিস্তারিত জানতে আগ্রহীদের নিবন্ধন সুবিধা চালু করা হয়েছে। যেখানে আগ্রহীরা নাম এবং ই-মেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করে সম্মেলনের ব্যাপারে তথ্যাদি জানতে পারবেন।
গত বছর এফ৮ সম্মেলনে ফেসবুক কর্তৃপক্ষ নতুনভাবে ফেসবুকের নতুন সুবিধা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ডেটিং, মার্কেটপ্লেস ইত্যাদি নিয়ে কি কি কাজ হচ্ছে বা কি কি প্রযুক্তি সুবিধা আসছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি, স্মার্টহোম, হার্ডওয়্যারসহ আরও বেশ কিছু বিষয় ডেভেলপারদের সঙ্গে আলোচনা করা হয়।
আগামী বছরের সম্মেলনে ঠিক কি কি বিষয় তুলে ধরা হবে সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে নতুন বেশ কিছু পণ্যের ডেমো, নতুন উদ্যোগের সঙ্গে ডেভেলপারদের কাজের সুযোগসহ বেশ কিছু বিষয় তুলে ধরবে ফেসবুক।

তথ্যসূত্র: ফেসবুক ফর ডেভেলপার্স, টেকক্র্যাঞ্চ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা