ব্যবহারকারীদের লোকেশন ডেটা শেয়ার করছে আইফোন

শরীফ এ চৌধুরী
০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

আইফোন ডেটা ব্যবহারকারীদের অজান্তেই অ্যাপলের আইফোন ১১ থেকে লোকেশন শেয়ার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ডেটা ব্যবহারের সুবিধা বন্ধ করে রাখার পরও এমন ঘটছে। অবশেষে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অ্যাপল। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইফোন ১১ থেকে ব্যবহারকারীর লোকেশন ডেটা শেয়ার করলেও এ ধরনের তথ্য সংরক্ষণে রাখা হচ্ছে না।

অ্যাপলে নিজের ব্যক্তিগত লোকেশন ডেটা শেয়ারের অভিযোগ করেন নিরাপত্তা বিষয়ক সাংবাদিক ব্রিয়ান ক্রেবস। লোকেশন ডেটা শেয়ার বন্ধ রাখার অপশন সক্রিয় থাকার পরও এমন ঘটার অভিযোগ তুলেছেন এই সাংবাদিক। অ্যাপল কর্তৃপক্ষের অজান্তেই কোনও ধরনের কারিগরি ত্রুটির কারণে বিষয়টি ঘটছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি। এ বিষয়ে একটি ভিডিও তৈরি করেন ব্রিয়ান ক্রেবস। এতে দেখানো হয় বিভিন্ন অ্যাপে লোকেশন ডেটা বন্ধ করে রাখার পরও কীভাবে লোকেশনের অ্যারে চিহ্নটি সক্রিয় থাকে।

অভিযোগ পাওয়ার পর অ্যাপলের একজন প্রকৌশলী ব্রিয়ান ক্রেবসকে জানিয়েছেন, এ ধরনের কোনও নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি আইফোন ১১’তে নেই। এর কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে অ্যাপল বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলো।
অ্যাপলের তথ্যানুযায়ী, নতুন আইফোনগুলো আল্ট্রা ওয়াইডব্যান্ড প্রযুক্তি ব্যবহারের ফলে স্বয়ংক্রিয়ভাবে লোকেশন ডেটা শেয়ার করছে। আইফেন ১১ প্রো ও ম্যাক্স-এ এমন হচ্ছে। তবে এ ধরনের কোনও ডেটা অ্যাপল সংরক্ষণ করে না। বন্ধ থাকার পরও লোকেশন ডেটা খোঁজার এই ব্যবস্থার কারণ সম্পর্কে বলা হয়– লোকেশনের অ্যারো চিহ্নটি সবসময় অন থাকে, কারণ ওয়াইডব্যান্ড প্রযুক্তিতে আইফোন সবসময় অন্য একটি আইফোন খুঁজতে থাকে যা একই প্রযুক্তিতে চলছে। বিশ্বের সব দেশে এখনও সুবিধাটি সক্রিয় নয় বলেও জানানো হয়।
আইফোনের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস আপডেটে বিষয়টি নিয়ে কাজ করা হবে বলেও অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে।

তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ড, দ্য ভার্জ

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত