কল হোল্ড কল ওয়েটিং সুবিধা থাকছে না হোয়াটস্যাপে, আসছে নতুন ফিচার

ইশতিয়াক হাসান
০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৮

নতুন ফিচার আইওএস’র পর এবার অ্যান্ড্রয়েডে কল ওয়েটিং সেবা চালু করলো হোয়াটসঅ্যাপ। এখন থেকে ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলার সময় অন্যকোনও নম্বর থেকে ফোন এলে সেটি কেটে না গিয়ে বরং ব্যবহারকারীর কাছে কল ওয়েটিং দেখাবে। এরপর ব্যবহারকারী তার সুবিধামতো যেকোনও কলে কথা বলতে পারবেন। তবে ‘কল হোল্ড’-এর সুবিধাটি থাকছে না। সেইসঙ্গে থাকছে না কল কনফারেন্সের সুবিধাও।

সংবাদ মাধ্যম আইএএনএস জানায় কল ওয়েটিংয়ের সুবিধাটি হোয়টসঅ্যাপের নতুন আপডেটে পাওয়া যাবে। এটি স্ট্যাবল এবং বেটা উভয় সংস্করণেই দেওয়া হয়েছে। এই সংস্করণে ব্যবহারকারী কথা বলা অবস্থায় নতুন কোনও কল এলে স্ক্রিনে ‘এন্ড অ্যান্ড একসেপ্ট’ আর ‘ডিক্লাইন’ এই দু’টি বাটন দেখাবে। ব্যবহারকারী ডিক্লাইন বাটন প্রেস করলে নতুন কলটি কেটে যাবে আর “এন্ড অ্যান্ড একসেপ্ট’ বাটনটি প্রেস করলে চলমান কলটি কেটে নতুন কলের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।

নতুন আপডেটে প্রাইভেসি ফিচারকেও আরও শক্তিশালী করা হয়েছে। যেমন ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধাটি নতুন আপডেটে যুক্ত করা হয়েছে। এছাড়া একজন ব্যবহারকারীকে অন্য ব্যবহাকারীরা হোয়াটসঅ্যাপ কলে যুক্ত করতে পারবেন কিনা সেটাও নিয়ন্ত্রণের সুবিধা দিয়েছে হোয়াটসঅ্যাপ।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছেন জামায়াত সেক্রেটারি
লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছেন জামায়াত সেক্রেটারি
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার