২০১৯ সালে গুগলে বেশি সার্চ করা হয়েছে যা

আসির আহবাব নির্ঝর
১২ ডিসেম্বর ২০১৯, ২০:৪৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২০:৪৬

গুগল বছর প্রায় শেষের দিকে। এ বছর অনেক কিছুই আলোচনায় এসেছে যেগুলো সম্পর্কে জানতে পরবর্তীতে গুগলেও সার্চ করেছেন ব্যবহারকারীরা। এসব সার্চের সব পরিসংখ্যানই রয়েছে গুগলের হাতে।
এ বছর ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি কি সার্চ করেছেন তার একটি তালিকা প্রকাশ করেছে গুগল। এতে দেখা যায়- রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, গেম অব থ্রোনসের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করেছেন তারা।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, গেম অব থ্রোনস, রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১- এসব বিষয় ব্যবহারকারীরা গুগলে অনেক বেশি সার্চ করেছেন। ক্যাটাগরি হিসেবে ভাগ করে সার্চের কয়েকটি তালিকা প্রকাশ করা হয়েছে।
পরিসংখ্যান বলছে, হাউ টু ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে- হাউ টু ওয়াচ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এই তালিকায় আরও রয়েছে হাউ টু ওয়াচ গেম অব থ্রোনস এবং হাউ টু ফ্লস ডান্স।
হোয়াট ইজ ক্যাটাগরিতে শীর্ষে আছে- হোয়াট ইজ এরিয়া ৫১। তালিকায় এর পরেই আছে যথাক্রমে হোয়াট ইজ দ্য ব্যাকস্টপ এবং হোয়াট ইজ ডি-ডে। সেলিব্রেটি ক্যাটাগরিতে সার্চ তালিকায় শীর্ষে আছে ক্যাটলিন জেনার। এর পর আছেন যথাক্রমে জেমস চার্লস ও প্রিন্স অ্যান্ড্রো।
তবে গুগল সার্চে সম্মিলিত তালিকার শীর্ষে আছে রাগবি ওয়ার্ল্ড কাপ। এরপর তালিকায় আছে যথাক্রমে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং গেম অব থ্রোনস।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম দিনেই জুলাই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা, দর্শনার্থীদের ক্ষোভ 
প্রথম দিনেই জুলাই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা, দর্শনার্থীদের ক্ষোভ 
লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম
বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম
সর্বাধিক পঠিত
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়