টুইটারে জিআইএফ আকারে লাইভ ফটো

শরীফ এ চৌধুরী
১৮ ডিসেম্বর ২০১৯, ১৭:১০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯

টুইটার জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার এবার জিআইএফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) আকারে লাইভ ফটোস ব্যবহারের সুযোগ দিয়েছে। শুরুতে টুইটার অ্যাপেই এই সুবিধা পাবেন আইফোন ব্যবহারকারীরা। আগে লাইভ ফটোস টুইটারে শুধু ছবি আকারেই থাকতো। এখন যেকোনও ছবি টুইটারে শেয়ার দেওয়ার সময় জিআইএফ বাটনে ক্লিক করলেই সেটি ভিডিও বা জিআইএফ আকারে দেখা যাবে।
টুইটারের অফিসিয়াল অ্যাকাউন্টে সুবিধাটি চালুর বিষয়ে একটি টুইট করা হয়েছে। ফলে এখন আইওএস ব্যবহারকারীরা কম্পোজ আইকনে ক্লিক করে নির্দিষ্ট ছবি নির্বাচন করে পাশের জিআইএফ বাটনে ক্লিক করলেই সেটি লাইভ ফটোস হিসেবে টুইট হয়ে যাবে। আইওএস-এর পর এই সুবিধা অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনেও যুক্ত হবে বলে জানা গেছে। পাশাপাশি একই টুইটে একাধিক জিআইএফ ছবি ব্যবহারের সুবিধা চালু হচ্ছে।
২০১৫ সালে আইফোন ৬এস মডেলের মাধ্যমে লাইভ ফটোসের বিষয়টি চালু করে অ্যাপল। এরপর বাজারে আসা সব আইফোনেই পাওয়া গেছে এই সুবিধা।

লাইভ ফটো মূলত মুভিং করা ছবি যা ১.৫ সেকেন্ডের মধ্যে ভিডিও ও অডিও যুক্ত করে তৈরি হয়। ‘হ্যারি পটার’ সিরিজের চলচ্চিত্রে এ ধরনের লাইভ ফটোস দেখা গেছে।

সাধারণত লাইভ ফটোসের মাধ্যমে মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলে তাৎক্ষণিক নিজের পছন্দসই ফরম্যাটে সংরক্ষণ করা যায়। এটি সাধারণ ছবি হিসেবে যেমন সংরক্ষণ করা সম্ভব, তেমনই কনভার্ট করে জিআইএফ আকারেও রাখা যায়।

তবে বিভিন্ন প্ল্যাটফর্মে কারিগরি কারণে সাপোর্ট না করা এ ধরনের লাইভ ফটোসের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। অবশ্য ফেসবুক সমস্যাটি দূর করে এ ধরনের ছবি শেয়ারের সুবিধা চালুর পর তা ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

তথ্যসূত্র: মেইকইউজঅব, ডেইলি ডট

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
কাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
কানাইঘাটের ৫ পরিবারে মাতমকাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
ওজন কমাতে দই কতটা কার্যকর
ওজন কমাতে দই কতটা কার্যকর
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি 
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি 
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি