আইসিটি বিভাগে প্রথম পেপারলেস সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৩

পেপারলেস সভা (ছবি সংগৃহীত) ভাষা আন্দোলনের মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো পেপারলেস সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিভাগের সভাকক্ষে দেশে ডেভেলপ করা জিআরপি সফটওয়্যারের মাধ্যমে বাংলা ভাষায় এই সভা অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং বিভাগের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ২০২০ সালে অনুষ্ঠিত বিভাগীয় সব সভায় কম কাগজ খরচ ও ২০২১ সালের মধ্যে কাগজ ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এছাড়া মুজিববর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে গৃহীত কার্যক্রম অব‍্যাহত রাখা, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের দ্রুত বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সভায় নির্দেশনা দেওয়া হয়।

প্রথম পেপারলেস সভায় আইসিটি বিভাগের সব সংস্থার প্রধান এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
দেম্বেলের হ্যাট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
দেম্বেলের হ্যাট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
হালান্ডবিহীন নরওয়ের মুখোমুখি ফ্রান্স, সেনেগাল-ইরাকের বাঁচা-মরার লড়াই 
হালান্ডবিহীন নরওয়ের মুখোমুখি ফ্রান্স, সেনেগাল-ইরাকের বাঁচা-মরার লড়াই 
স্বরাষ্ট্রমন্ত্রী অতি তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা
স্বরাষ্ট্রমন্ত্রী অতি তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি