জাতীয় কবির জন্মদিনে গুগলের বিশেষ ডুডল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২০, ০৬:৫৮আপডেট : ২৫ মে ২০২০, ০৭:০০





জাতীয় কবির জন্মদিনে গুগলের বিশেষ ডুডল আজ ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে। কবি নজরুলের কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।

গুগলে প্রবেশ করলেই আজ দেখা যাচ্ছে বিশেষ এ ডুডলটি। এতে গুগলের বিভিন্ন অক্ষরগুলোকে সাজানো হয়েছে বিশেষভাবে। যেখানে দেখা যাচ্ছে নজরুলের হাতে থাকা একটি খাতা থেকে তাঁর লেখাগুলো উড়ে উড়ে গিয়ে গুগলের লোগো তৈরি করেছে। সাদা টুপি, চোখে চশমা আর বাবরি দোলানো চুলে দেখানো হয়েছে কবি নজরুলকে।

১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। সৈনিক হিসেবে ১৯১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া নজরুল কাজ করেছেন সাংবাদিক হিসেবেও। অসহযোগ আন্দোলনে তিনি তার লেখা বিখ্যাত সব কবিতার জন্য বিদ্রোহী হিসেবে পরিচিত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সালে কবিকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। নজরুল চার হাজারের বেশি সংগীত রচনা করেছেন, যা নজরুল সংগীত হিসেবে পরিচিত। এছাড়াও তার লেখা কবিতা, গল্প, উপন্যাস তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। জাতীয় কবি নজরুল ১৯৭৬ সালে একুশে পদক লাভ করেন।

বিশেষ দিন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনেক দিন থেকে গুগল সার্চের মূল পাতায় ডুডল প্রকাশ করে আসছে গুগল। আগেও বাংলাদেশের স্বাধীনতা দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রখ্যাত স্থপতি ও পুরোকৌশলী এফ আর খান, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিনসহ বেশ কিছু উল্লেখযোগ্য দিনে ডুডল প্রকাশ করেছিল গুগল। এছাড়া গত বছর ৮ মার্চ নারী দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ ডুডলে বাংলা ভাষায় ‘নারী’ শব্দটি যোগ করেছিল গুগল।

বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলে চোখে পড়বে কাজী নজরুল ইসলামকে নিয়ে করা ডুডলটি।

উল্লেখ্য, বিখ্যাত ব্যক্তিবর্গ ও ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে সে বিশেষ দিনের মানানসই লোগো তৈরি থাকে, যাকে ডুডল বলা হয়।

 

/এনসি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নির্দেশে বিরোধী দলীয় নেতার এলাকায় সরকারের টিম
প্রধানমন্ত্রীর নির্দেশে বিরোধী দলীয় নেতার এলাকায় সরকারের টিম
নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে কিমের ‘অটল ইচ্ছা’
চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে কিমের ‘অটল ইচ্ছা’
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?