চার মডেলের আইফোন ১২ উন্মোচন অ্যাপলের

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২০, ০৮:৫৯আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৯:২৭

চার মডেলের আইফোন ১২ উন্মোচন অ্যাপলের চার মডেলের নতুন আইফোন ১২ উন্মোচন করেছে অ্যাপল। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এটি উন্মোচন করা হয়। মডেল চারটি হচ্ছে আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এবং প্রো ম্যাক্স।

অ্যাপল প্রধান টিম কুক মঙ্গলবার রাতের এই ইভেন্টের সূচনা করেন। ৬৪, ১২৮ এবং ২৫৬ জিবি— এই তিনটি ভ্যারিয়ান্টে নতুন ফোনগুলো মিলবে। স্ক্রিন যাতে সহজে ভেঙে না যায় সেজন্য এগুলোতে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস প্রযুক্তি।

সবগুলো মডেলেই ফাইভ জি কাজ করবে। ফলে এসব ফোনের মাধ্যমে খুব দ্রুত গতিতে ডাউনলোড করা যাবে।

সাদা, কালো, লাল ও নীল রঙের নতুন ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে এ১৪ বায়োনিক প্রসেসর। ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকায় ফোনগুলো কম আলোতে ভালো ছবি তুলতে পারবে। চার মডেলের আইফোন ১২ উন্মোচন অ্যাপলের

আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে যথাক্রমে ৬৯৯, ৭৯৯, ৯৯৯ এবং ১০৯৯ ডলার থেকে।

আগামী ১৩ নভেম্বর থেকে বাজারে আসবে আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো ম্যাক্স। তবে ৬ নভেম্বর থেকেই এগুলো প্রি-অর্ডার করা যাবে।

আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো বাজারে আসবে ২৩ অক্টোবর। ১৬ অক্টোবর থেকে এগুলোর প্রি-অর্ডার শুরু হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার অনুশীলন বাতিল 
আর্জেন্টিনার অনুশীলন বাতিল 
নরওয়ের কোচের ‘উসকানিতে’ কী বললেন ব্রাজিলের কোচ 
নরওয়ের কোচের ‘উসকানিতে’ কী বললেন ব্রাজিলের কোচ 
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৬)
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২