আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলো বাংলাদেশের সাদাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২০, ০৯:৫২ আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০৯:৫২

প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড’ নেওয়ার সময় সাদাত রহমান (ফাইল ছবি) ‘সাইবার বুলিং’ থেকে শিশুদের রক্ষায় কাজ করে এ বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের সাদাত রহমান। সাদাত সিআরআই আয়োজিত জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড বিজয়ী।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে শুক্রবার (১৩ নভেম্বর) এক অনুষ্ঠানে নড়াইলের ১৭ বছর বয়সী সাদাতের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে সাদাতকে এই পুরস্কার দেন। পুরস্কারের সঙ্গে এক লাখ ইউরো পাচ্ছে সাদাত।

বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাদাতের এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন। সাদাত রহমান ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা কাজের জন্য প্রতি বছর এই পুরস্কার দেয় ‘কিডস রাইটস’ নামের একটি সংগঠন। ১২ থেকে ১৮ বছর বয়সীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারে। কিডস রাইটসের বিশেষজ্ঞ কমিটি ৪২টি দেশের ১৪২ জন প্রতিযোগীর মধ্যে সাদাতকে এ বছরের পুরস্কারের জন্য বিজয়ী ঘোষণা করেছে বলে সংগঠনটির ওয়েবসাইটে বলা হয়েছে।

সাইবার বুলিং বন্ধে সামাজিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি সাদাত ‘সাইবার টিনস’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করে। যার মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীরা উপকৃত হচ্ছে।

‘কিডস রাইটস’ বলেছে, এই পুরস্কার অর্জনের মধ্য দিয়ে সাদাত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পেলো, যা তাকে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!