সেলফি তোলার উড়ন্ত স্টিক

আনোয়ারুল ইসলাম জামিল
০৮ এপ্রিল ২০১৬, ১৯:৫৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৯:৫৭

উড়ন্ত সেলফি স্টিক

সেলফি তোলার জন্য প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। সেলফিপ্রিয় মানুষদের চাহিদা পূরণ করতে এবার বাজারে আসছে ভিন্নধর্মী সেলফি স্টিক। অস্ট্রেলিয়ার এক প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানি এ সেলফি স্টিক শিগগিরই বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। এ খবর জানিয়েছে তথ্যপ্রযু্ক্তি খবরের অন্যতম সংবাদমাধ্যম ম্যাশেবল।

আইওটি গ্রুপ নামের ওই কোম্পানিটির রোম-ই নামের সেলফি স্টিকটি চলতি বছরের জুনের দিকে আন্তর্জাতিক বাজারে আসার সম্ভাবনা রয়েছে ।

৩৬০ ডিগ্রিতে ছবি তোলা ছাড়াও এটি উড়ন্ত অবস্থায় ২৫ মিনিট লাইভ স্ট্রিমিং করতে সক্ষম। রোম-ইতে রয়েছে ৫ মেগাপিক্সেল সিএমওএস সেন্সর এবং এআরএম  করটেক্সের এ৭ প্রসেসর। সুবিধার জন্য এর পাখাকেও ভাঁজ করা যাবে। ধারণা করা হচ্ছে, এটি বাজারে বিদ্যমান লিলি ক্যামেরার সঙ্গে প্রতিযোগিতা করবে। মার্কিন কোম্পানির লিলি ক্যামেরাটিও একটি উড়ন্ত ক্যামেরা। দাম নির্ধারণ করা হয়েছে রোম-ই’র ২৬৭ মার্কিন ডলার, যেখানে লিলি ক্যামেরার দাম ১ হাজার ১৭৫ মার্কিন ডলার। রোম-ইতে থাকবে এমন এক সেন্সর, যা ছবি তোলার পর ডিভাইসটিকে ফের ব্যবহারকারীর হাতে পৌঁছে দেবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের