সরকারি কর্মকর্তাদের যোগাযোগে রিভের ইনফো-সরকার অ্যাপ

টেক ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ১৮:৪৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৮:৪৯

ইনফো-সরকার অ্যাপ

সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক যোগাযোগে ইনফো-সরকার নামে একটি বিশেষ অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এই অ্যাপ ব্যবহার করে এখন থেকে ইন্টারনেটে সার্বক্ষণিকভাবে বিনামূল্যে কথা বলতে পারবেন সরকারি কর্মকর্তারা। এ ছাড়াও বার্তা সম্প্রচারসহ বিশেষ এই অ্যাপে আরও থাকছে ইন্সট্যান্ট মেসেজিং, স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগকারীর অবস্থান দেখানো এবং নিজ নিজ বিভাগের নথি সংগ্রহ ও সংরক্ষণের সুবিধা।

সরকারি কর্মকর্তাদের সহজ ও নিরাপদ মাধ্যমে যোগাযোগ নিশ্চিত করতে আইসিটি বিভাগের বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার কোম্পানি রিভ সিস্টেমস এই উদ্যোগ বাস্তবায়ন করছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর শেষে রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী আজমত ইকবাল বলেন, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমচালিত মোবাইল ফোনে ইনফো-সরকার অ্যাপ থেকে ইন্টারনেটে সংযুক্ত অবস্থায় সম্পূর্ণ বিনামূল্যে অডিও কলের পাশাপাশি রয়েছে ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের সুযোগ। সম্পূর্ণ নিরাপদ এ যোগাযোগ মাধ্যমে আরও সংযুক্ত আছে সর্বাধুনিক ইন্সট্যান্ট মেসেজিং এবং নথি আদান প্রদানের সুবিধা।

আজমত ইকবাল জানান, ইনফো-সরকার অ্যাপের সর্বাধুনিক ব্রডকাস্টিং ব্যবস্থায় যেকোনও প্রজ্ঞাপন তাৎক্ষণিক প্রচার করার সুযোগ রয়েছে। পাশাপাশি নিজ অধিদফতরের সব নথি সংগ্রহ ও সংরক্ষণের জন্য তা যুক্ত করা হয়েছে নথি ব্যবস্থাপনা কার্যক্রমে। দেশের ভেতরেই নয়, ইন্টারনেট সংযুক্ত অবস্থায় পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে এই অ্যাপ ব্যবহার করা যাবে। ফলে বিদেশে অবস্থানকালেও সরকারি কর্মকর্তারা একে অন্যের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।

প্রসঙ্গত, বিটিসিএল ও টেলিটকসহ বর্তমানে বিশ্বের ৭৮টি দেশের দুই হাজার ৬০০ -এর বেশি প্রতিষ্ঠান রিভের সেবা গ্রহণ করছে। এটি ইনফো-সরকারের জন্য ইন্ট্রানেট কমিউনিকেশন প্ল্যাটফর্ম।

/এইচএএইচ/

আরও পড়ুন: ৩ হাজার ২৮২টি সাইট নিরাপত্তা ঝুঁকিতে

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী