ক্যানসার সচেতনতায় সাইকেল র‍্যালি

হাসনাত নাঈম
২২ ডিসেম্বর ২০১৭, ১৬:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৬:১০

ক্যানসার একটি মরণব্যাধি। প্রাথমিক অবস্থায় এটি ধরা না পড়লে অনেক সময়ই আর বাঁচানো সম্ভব হয় না রোগীকে। আর সেজন্যই মানুষকে ক্যানসার বিষয়ে সচেতন করতে ‘হিমু পরিবহন’ আয়োজন করেছে এক র‍্যালির। ‘ক্যানসার সচেতনতায় সাইকেল র‍্যালি- ২০১৭’ শুরু হয় আজ ২২ ডিসেম্বর সকালে। জাতীয় জাদুঘরের সামনে থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই র‍্যালি। যাত্রা পথে ‘হিমু পরিবহন’ বিভিন্ন স্থানে ক্যানসার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে।

ক্যানসার সচেতনতায় সাইকেল র‍্যালি
২৩শে ডিসেম্বর তারা ঢাকা ফিরবে। ফেরার পথেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যানসার সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্যানসার সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। দুইদিনের এই সাইকেল র‍্যালিতে ১৫ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন।

ক্যানসার সচেতনতায় সাইকেল র‍্যালি
হিমু পরিবহণের হেল্পার নজরুল ইসলাম সাইকেল র‍্যালি থেকে দুপুর ১টায় বাংলা ট্রিবিউনকে জানান, তারা রাজেন্দ্রপুরের ভবানীপুরে আছেন। নামাজের পর মসজিদে লিফলেট বিতরণ ও আলোচনা করা হবে। তিনি বলেন, ‘আমরা হিমু পরিবহণের সবাই হুমায়ূন স্যারের ভক্ত। তিনি কোলন ক্যানসারে মারা গেছেন। তার স্বপ্ন ছিল বাংলাদেশে বিশ্বমানের একটি ক্যানসার হাসপাতাল হবে। সেই স্বপ্নটা এখন আমরাও দেখি। তাই প্রাথমিকভাবে মানুষকে ক্যানসার বিষয়ে সচেতন করতে আমরা এই সাইকেল র‍্যালির আয়োজন করেছি।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান