বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৬, ১৮:৪১আপডেট : ০২ জুন ২০২৬, ১৮:৪১

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নতুন কমিশনে একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হবে এবং তাদের সবাই হবেন দক্ষ, অভিজ্ঞ ও রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাজীবী। 

মঙ্গলবার (২ জুন) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, “দেশের পুঁজিবাজারকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে।” তিনি জানান, পুনর্গঠন প্রক্রিয়ায় একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হবে, যারা প্রত্যেকেই পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞ এবং নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত পেশাজীবী।  

নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবের কোনও সুযোগ রাখা হয়নি বলেও দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, “নতুন চেয়ারম্যান ও কমিশনারদের নির্বাচনের ক্ষেত্রে কোনও রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা করা হয়নি। এমনকি কোনও রাজনীতিবিদের মতামতও নেওয়া হয়নি। সম্পূর্ণ পেশাদারত্ব ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।” 

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “দীর্ঘদিন ধরে নানা কারণে দেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের আস্থার সংকটে ভুগছে। বাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।” নতুন কমিশন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

তিনি বলেন, “আমরা বাজারকে নতুনভাবে সাজাচ্ছি। যারা দায়িত্বে আসবেন তারা সবাই পেশাদার এবং পুঁজিবাজার বিষয়ে যথেষ্ট দক্ষ। তাদের নেতৃত্বে বাজার আরও কার্যকর, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব হবে বলে আমরা বিশ্বাস করি।”  

অর্থমন্ত্রীর মতে, শক্তিশালী ও স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার মাধ্যমে পুঁজিবাজারকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করার পরিকল্পনা সরকারের রয়েছে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর বাজার সংস্কার, বিনিয়োগ সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি সংক্রান্ত উদ্যোগ আরও জোরদার হবে বলেও তিনি ইঙ্গিত দেন।  

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন