বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৬, ১৫:৫৫আপডেট : ০৪ জুন ২০২৬, ১৫:৫৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের অভিজ্ঞ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। একইসঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটিতে তিনজন নতুন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মাসুদ খান বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। করপোরেট ব্যবস্থাপনা, আর্থিক খাত এবং সুশাসনে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে দেশের পুঁজিবাজারের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিয়োগ পাওয়া নতুন তিন কমিশনার হলেন— ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব এবং আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন চেয়ারম্যান ও কমিশনাররা বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দায়িত্ব গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

এর আগে একই দিন সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন। তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্র জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী চার কমিশনার হলেন— মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফউদ্দিন।

একই দিনে বিদায়ী কমিশনের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় নতুন নেতৃত্বের সূচনা হলো। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিশনের সামনে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা দূর করার বড় চ্যালেঞ্জ থাকবে।

/জিএম/এম/
সম্পর্কিত
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন