চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৬, ১৭:০১আপডেট : ০৪ জুন ২০২৬, ১৭:০১

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।

‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি পালন করেন। কর্মসূচির সময় লেনদেনসহ ব্যাংকের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল লোকাল অফিস, বাসাবো, শাহজাহানপুর, পল্টন, রমনা, বংশাল, নবাবপুর, ইসলামপুর, সদরঘাট, কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ী, দনিয়া, দয়াগঞ্জ, চকবাজার, মৌলভীবাজার, পান্থপথ, বাংলামোটর, গেণ্ডারিয়াসহ বিভিন্ন শাখা ও উপশাখায় কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেন। এ সময় ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকলেও সাধারণ গ্রাহকদের উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক বলেন, ‘‘সাত দফা দাবিতে এর আগে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও বাংলাদেশ ব্যাংক কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি। এ কারণে এক ঘণ্টার কলম বিরতির কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’’

সংগঠনটির উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহাল, ব্যাংকের বোর্ডে লুটপাটের সঙ্গে জড়িতদের না রাখা, ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সম্পদ বিক্রির মাধ্যমে কথিতভাবে আত্মসাৎ করা অর্থের সমন্বয়, এস আলম গ্রুপকে ভবিষ্যতে কোনও ব্যাংকের নিয়ন্ত্রণে ফিরতে না দেওয়া এবং ব্যাংক খাতের অনিয়মের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা।

অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘‘আমানতকারীদের স্বার্থ ও ব্যাংকের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এ বিষয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন।’’

তিনি আরও বলেন, ‘‘দাবিগুলো বাস্তবায়নে কোনো উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।’’

তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বা বাংলাদেশ ব্যাংকের কোনও তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন