গণিতের শিক্ষক দেখছেন এসএসসি পরীক্ষার ইংরেজির উত্তরপত্র, কীভাবে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১৯:৩০আপডেট : ১৭ মে ২০২৬, ১৯:৩০

রিয়াজ উদ্দিন পড়াশোনা করেছেন গণিত বিষয় নিয়ে। আর শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হয়েছেনও গণিত বিষয়ে। শিক্ষার্থীদের পাঠদানও করান গণিত। তিনি আবার প্রতিষ্ঠানপ্রধানও। এবার হয়েছেন ইংরেজি বিষয়ের প্রধান পরীক্ষক। আরেকজন রয়েছেন ওমর ফারুক, তিনি শারীরিক শিক্ষা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। আর শিক্ষক হিসেবেও এমপিওভুক্ত হয়েছেন শারীরিক শিক্ষা বিষয়ে। কিন্তু প্রধান পরীক্ষক হয়েছেন বাংলা দ্বিতীয় পত্রের।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরের বামনী ইউপির কাপিলাতুলি এলাকায় কাপিলাতুলি উচ্চ বিদ্যালয়ে (কেএসপি)। শুধু তাই নয় রিয়াজ উদ্দিন এখন ইংরেজি প্রধান পরীক্ষক। আর ওমর ফারক রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমির শারীরিক বিষয়ের শিক্ষক। বিষয়টি নিয়ে বিব্রত অন্য বিষয়ের পরীক্ষকরা (শিক্ষক)। 

খোঁজ নিয়ে জানা গেছে, কাপিলাতুলি গ্রামের কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ের এমপিওভুক্ত শিক্ষক রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরেই ইংরেজি বিষয়ের পরীক্ষক। ২০২৬ সালে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে ইংরেজি বিষয়ের প্রধান পরীক্ষক পরিচয় দেন। এতে গণিতের মূল শিক্ষকরা বিব্রত বোধ করেন।

শিক্ষকরা বলছেন, তিনি প্রতিষ্ঠানপ্রধান হওয়ার সুবাধে প্রধান পরীক্ষক হয়েছেন। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফরম ই-টিআইএফ ফরমে গণিতের শিক্ষক হিসেবে তথ্য দেন। এই তথ্য যাচাই করার দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানের। কারণ কে কোন বিষয়ের শিক্ষক তা জানেন প্রতিষ্ঠানপ্রধান। তাই তথ্য যাচাই করে বোর্ডে পাঠানোর দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানের। এখানে তিনি নিজেই তো প্রধান। তাহলে কে যাচাই করবে। অপরদিকে-ওমর ফারুক রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমির ভারপ্রাপ্ত প্রধানের সহযোগিতা নিয়েই বাংলা ২য় পত্র বিষয়ের প্রধান পরীক্ষক হতে পেরেছেন।

গণিতের এমপিওভুক্ত শিক্ষক হয়ে কীভাবে ইংরেজি বিষয়ের প্রধান পরীক্ষক হলেন জানতে চাইলে কেএসপি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন নিজেকে গণিতের শিক্ষক হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, ‘আমি ৭ বছর শিক্ষকতা করছি। ২০১৭ সাল থেকে খাতা দেখি। আমাদের সময় এসব (সাবজেক্ট নির্ধারণ) কোনও বিষয় ছিল না। ১৯৯৪ সালে এমপিওভুক্ত হই। তখন সাবজেক্টের নাম ছিল না। পরে আমাদের সমন্বয় করা হয়েছে। যারা প্রতিষ্ঠানে যে বিষয়ে শিক্ষকতা করছেন, তারাই ওই বিষয়ে ওপর পরীক্ষক হতে পারবে।

রিয়াজ উদ্দিন চৌধুরী সনদ নিয়েছেন গণিত (বিএসসি শিক্ষক) বিষয়ে। গণিতের এমপিওভুক্ত শিক্ষক কীভাবে ইংরেজি প্রধান পরীক্ষক হলেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানে পাঠদান করালেই ওই বিষয়ের পরীক্ষক হওয়া যায়। বোর্ডের নিয়মেও বলা হয়। তাছাড়া সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেই এসব ঘটনা ঘটছে।’ 

বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রতিষ্ঠানপ্রধান হিসেবে যাচাই করা হয়েছে কিনা জানতে চাইলে জানান, যখন পরীক্ষক হন তখন যিনি বা যারা তথ্য দেন, সেই আলোকেই তিনি পরীক্ষক হয়ে আসছেন। এটি নতুন কোনও ঘটনা নয়।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের যে প্রোগ্রামিংটা করা হয়ে থাকে তা অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের হাতে থাকে। প্রতিষ্ঠানপ্রধান ঠিক করে দেন কে পরীক্ষক হবেন। এটা যদি হয়ে থাকে, সেজন্য শিক্ষা বোর্ড দায়ী নয়। যদি কেউ এমন অনিয়ম করে থাকেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানায়, ইংরেজি পরীক্ষক প্রায় ৪০০ জন। এর মধ্যে প্রধান পরীক্ষক ১৪৫ জন। বাংলা ২য় পরীক্ষক প্রায় ২৬৫ জন। এর মধ্যে প্রধান পরীক্ষক ৯৬ জন। ২০২৫ সালের এসএসসি পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতার কারণে ইংরেজিতে তিন জন ও বাংলা দ্বিতীয় বিষয়ের একজন  পরীক্ষককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। চার শিক্ষককে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
পাবলিক পরীক্ষায় অনিয়ম ঠেকাতে নতুন আইন
এসএসসির ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন