শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ

নোয়াখালী প্রতিনিধি
০১ জুন ২০২৬, ০৮:২৩আপডেট : ০১ জুন ২০২৬, ০৮:২৩

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সোহেল (৩২) নামে একজনকে আটক করে পিটিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। রবিবার (৩১ মে) দিবাগত রাত ১০টায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ তাকে আটক করে।

আটক সোহেল সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালিয়াকান্দী গ্রামের সিদ্দিকুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, আটক সোহেল পেশায় একজন রিকশাচালক। রবিবার বিকালে সে সাত বছর বয়সী কন্যা শিশুকে বাড়ির পাশে মক্তবের পেছনে নিয়ে যৌন নির্যাতন করে।

শিশুটি জোর করে ছুটে বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানালে বাড়ির লোকজন ৯৯৯ এ কল করে পুলিশকে জানায়। এ সময় স্থানীয়রা তাকে ধরে পিটুনি দেন। পুলিশ রাত ১০টার দিকে এলে তাকে সোপর্দ করা হয়। বর্তমানে সোহেল পুলিশ হেফাজতে সেনবাগ থানায় রয়েছে।

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোহেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

/এফআর/
সম্পর্কিত
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর যা ঘটলো, মার খেলো পুলিশও
সাবেক এমপির গাড়িতে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ক্যামেরার চোখে শুধু ট্রাফিক, নাকি অপরাধীও? 
সর্বশেষ খবর
৪৩-এ আবারও মা হচ্ছেন অস্কারজয়ী অ্যান হ্যাথাওয়ে
৪৩-এ আবারও মা হচ্ছেন অস্কারজয়ী অ্যান হ্যাথাওয়ে
বিএনপি অপেক্ষায়, এগিয়ে জামায়াত, আ.লীগ নেতাদের অংশগ্রহণে ধোঁয়াশা
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিবিএনপি অপেক্ষায়, এগিয়ে জামায়াত, আ.লীগ নেতাদের অংশগ্রহণে ধোঁয়াশা
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত