তীব্র গরমে ৪ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি 
০৪ জুন ২০২৬, ২৩:২২আপডেট : ০৪ জুন ২০২৬, ২৩:২২

গত কয়েক দিনের চলমান তীব্র গরমের মধ্যে বোরো ধান কাটা ও খড় শুকাতে গিয়ে চার দিনে জামালপুরে পৃথক স্থানে হিটস্ট্রোকে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছেন অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হতে পারে।

সবশেষ হিটস্ট্রোকে অসুস্থ হয়ে বৃহস্পতিবার (৪ জুন) সকালে ময়মনসিংহে নেওয়ার পথে মারা যান মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের কৃষক টুনু আকন্দ (৫৫)। তিনি মাদারগঞ্জ উপজেলার মৃত সাদেক আকন্দের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন টুনু আকন্দ। এ সময় প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজ ময়মনসিংহে নেওয়ার পথে মৃত্যু হয়।

এর আগের দিন বুধবার (৩ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় ধানের খড় শুকাতে গিয়ে বালি বেগম (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়। তিনি ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী। 

মঙ্গলবার (২ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে ধান কাটার সময় অসুস্থ হয়ে পড়ে সানোয়ার হোসেন (৬৫)। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সানোয়ার ওই গ্রামের মৃত ওমের আলীর ছেলে। তিনি স্থানীয়
রবিয়ার চর উত্তর জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত সোমবার (১ জুন) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে ধান কাটতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে মারা যান আসাদুল ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের মো.মহল মণ্ডলের ছেলে। দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর ঈদের ছুটিতে বাড়িতে এসে ধান কাটার কাজে অংশ নিয়েছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ভাটারায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু 
বাড়ছে নিঃসঙ্গ মৃত্যু: কোথায় হারাচ্ছে পারিবারিক দায়বোধ? 
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন