ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা

বগুড়া প্রতিনিধি
০২ জুন ২০২৬, ২২:১০আপডেট : ০২ জুন ২০২৬, ২২:১০

বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণের শিকার হয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী (১২) চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। নন্দীগ্রাম উপজেলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর মা মঙ্গলবার (২ জুন) সকালে মেয়ের বান্ধবীর বাবা অভিযুক্ত দোলা হোসেনের (৩৫) বিরুদ্ধে থানায় মামলা করেন।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, পেশায় আইসক্রিম বিক্রেতা দোলা হোসেন নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা। ওই স্কুলছাত্রী গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১০টার দিকে বান্ধবীর বাড়িতে যায়। সে সময় বাড়িতে কেউ না থাকায় বান্ধবীর বাবা দোলা হোসেন ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। লোকলজ্জা ও প্রাণের ভয়ে শিশুটি বিষয়টি গোপন করে রাখে এতদিন। 

সম্প্রতি স্কুলছাত্রীর শরীরে পরিবর্তন দেখা দেয়। গত ২৪ মে শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। পরবর্তীতে আলট্রাসনোগ্রাফি করা হলে রিপোর্টে দেখা যায়, শিশুটি চার মাসের অন্তঃসত্ত্বা। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। শেষমেশ উপায় না পেয়ে ভুক্তভোগীর মা মঙ্গলবার সকালে নন্দীগ্রাম থানায় অভিযুক্ত দোলা হোসেনের বিরুদ্ধে মামলা করেন। 

বিকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধর্ষণের শিকার ছাত্রীর মা থানায় একমাত্র আসামির বিরুদ্ধে মামলা করেছেন। আসামি দোলা হোসেন পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী