শিক্ষার্থী সংকটে বন্ধ হতে পারে বগুড়ায় আটটি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান

বগুড়া প্রতিনিধি 
১০ জুন ২০২৬, ০৩:০৭আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:০৭

বগুড়ায় শিক্ষার্থী সংকটের কারণে আটটি বেসরকারি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ও পাঠদান অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বোর্ডের তালিকায় থাকা বগুড়ার আটটি প্রতিষ্ঠান হলো— মহানগরীর বনানী এলাকার বগুড়া টেকনোলজিকাল ইনস্টিটিউট, শিববাটি এলাকার কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ, কানুছগাড়ী এলাকার বগুড়া ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, শিববাটি এলাকার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউট, শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার বগুড়া সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউট, শেরপুর উপজেলার শেরউড পলিটেকনিক ইনস্টিটিউট, শালফা এলাকার শালফা টেকনোলজিকাল ইনস্টিটিউট এবং খেঁজুরতলা মাল্টিপারপাস অ্যান্ড হায়ার পলিটেকনিক।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রমে যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানের ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করা হতে পারে। একই সঙ্গে তাদের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ৪ জুন বোর্ডের পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ও সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত চিঠিতে আগামী ১৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যৌক্তিক ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শুধু বগুড়া বা উত্তরাঞ্চল নয়, একই কারণে সারা দেশের মোট ১৪৭টি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। এর মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১২০টি, ডিপ্লোমা ইন টেক্সটাইল শিক্ষাক্রমের ১২টি এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রমের ১৫টি প্রতিষ্ঠান রয়েছে।

বোর্ডের তালিকা অনুযায়ী, উত্তরাঞ্চলের মধ্যে রাজশাহী বিভাগের আট জেলার ৩৩টি এবং রংপুর বিভাগের ছয় জেলার সাতটি প্রতিষ্ঠান এই ব্যবস্থার আওতায় এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে বগুড়া জেলায়। জেলাভিত্তিক তালিকায় বগুড়ার আটটি, নওগাঁর সাতটি, রাজশাহীর ছয়টি, চাঁপাইনবাবগঞ্জের তিনটি, জয়পুরহাটের দুটি এবং সিরাজগঞ্জের একটি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া রংপুর বিভাগের পঞ্চগড়ের দুটি এবং গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলায় একটি করে প্রতিষ্ঠান রয়েছে।

‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০’-এর উপবিধি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি, গ্রন্থাগার কিংবা অনুমোদনের অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যেকোনো সময় সেই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারে।

/ইউএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
পলিটেকনিক ডিপ্লোমা কোর্স কি তিন বছরে ফিরছে, যা জানালো শিক্ষা মন্ত্রণালয়
সর্বশেষ খবর
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত