টানা ছুটি শেষে খুললো শিক্ষা প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুন ২০২৬, ১০:৪০আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:৪০

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ছুটি শেষে আজ রবিবার (৭ জুন) খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। ১৬ দিনের বিরতির পর দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে শুরু হয় নিয়মিত পাঠদান। এতে দুই সপ্তাহেরও বেশি সময় পর শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার শুরুর দিনেই সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল বেশি।

‎‎ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলে বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠদান শুরু হয় আজ রবিবার (৭ জুন) থেকে।

অন্যদিকে, দেশের সব মাদ্রাসার আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে আরও দেরিতে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে পাঠদান শুরু হবে।

/ইউএস/
সম্পর্কিত
প্রাথমিকে শিল্প-সংস্কৃতি শিক্ষায় কর্মসংস্থানের নতুন দ্বার
আরও ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা
শিক্ষক আন্দোলনের নেতৃত্বে বিরোধ, চারজনকে ফাঁসানোর অভিযোগ
সর্বশেষ খবর
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত