ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘থিয়েটারের গান’: উদ্বোধনী পরিবেশনায় আরণ্যক

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০২৬, ১৮:৩০আপডেট : ১০ জুন ২০২৬, ১৮:৩০

বাংলাদেশে মৌলবাদবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলা সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার ধারাবাহিক প্রয়াসে ‘গাই বাংলার গান পর্ষদ’ শুরু করতে যাচ্ছে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন ‘থিয়েটারের গান’।

২৫ মার্চের কালরাতে মোমবাতি প্রজ্জ্বলন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা কিংবা শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন—সব সময়ই জনগণের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি। তারই ধারাবাহিক সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে নাটক ও সংগীতের মেলবন্ধনে বাংলার শিল্প-ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, এটি মূলত মঞ্চনাটক ও পথনাটকের গানকে কেন্দ্র করে তৈরি একটি থিয়েট্রিক্যাল পারফরম্যান্স। গানের পাশাপাশি সংশ্লিষ্ট নাটকের আবহ, বর্ণনা এবং প্রয়োজনীয় সংলাপ যুক্ত করে পুরো পরিবেশনাকে একটি পূর্ণাঙ্গ নাট্য-সংগীত অভিজ্ঞতায় রূপ দেওয়া হবে।

এই আয়োজনের প্রথম আসরে মঞ্চস্থ হবে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী নাট্যদল ‘আরণ্যক’-এর পরিবেশনা। তারা নাটক ও সংগীতের সমন্বয়ে থিয়েটার-সংগীতের শেকড়, সংগ্রাম ও সমকালীন প্রাসঙ্গিকতা ফুটিয়ে তুলবেন। উদ্বোধনী আসরে আরণ্যকের পরিবেশনায় থাকবে ‘রাঢ়াঙ’, ‘সঙক্রান্তি’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয়জয়ন্তী’, ‘পাথর’, ‘দি জুবলী হোটেল’, ‘ঘুমের মানুষ’, ‘মূর্খ লোকের মূর্খ কথা’ এবং ‘আগুনের জবানবন্দি’সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নাটকের গান।

পরিবেশনা প্রসঙ্গে আরণ্যক নাট্যদলের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী বলেন, “আমরা মূলত মঞ্চনাটক ও পথনাটক—দুই মাধ্যমের গান মিলিয়েই পারফর্ম করব। শুধু গান নয়, গানের ভেতরের নাট্যভাব ও সংলাপের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ থিয়েট্রিক্যাল আবহ তৈরি করা হবে, যা দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে।”

‘গাই বাংলার গান পর্ষদ’-এর পক্ষে ফজলুল কবীর তুহিন বলেন, “মৌলবাদের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার লড়াইয়ে ‘থিয়েটারের গান’ আমাদের একটি সাংস্কৃতিক হাতিয়ার। দর্শকের উপস্থিতিই আমাদের এই যাত্রাকে অর্থবহ করবে।”

আয়োজনটি আগামী ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত ‘ভিনটেজ কনভেনশন হল’-এ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, আসন সংখ্যা সীমিত থাকায় দর্শকদের আগাম নিবন্ধনের মাধ্যমে প্রবেশ নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

/আরএইচ
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
কাঠগড়ায় ‘বনলতা সেন’
নির্মাতা-সমালোচক বাহাসকাঠগড়ায় ‘বনলতা সেন’
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক