ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৬, ২৩:৫৪আপডেট : ০৪ জুন ২০২৬, ২৩:৫৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটাতে হলে একই সঙ্গে লেবাননের যুদ্ধও বন্ধ করতে হবে। তেহরানের দৃষ্টিতে এই দুই ফ্রন্ট আলাদা নয়।

বৃহস্পতিবার আল মায়াদিন মিডিয়া নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ঘাসান বেন জেদ্দোর সঙ্গে এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, প্রতিরোধ অক্ষের সব ফ্রন্ট, বিশেষ করে লেবাননকে যেকোনও যুদ্ধবিরতির আওতায় আনতে হবে, এ অবস্থানে শুরু থেকেই অটল রয়েছে ইরান।

তিনি বলেন, আলোচনা ও যুদ্ধবিরতির ব্যবস্থা নিয়ে আলোচনা শুরুর প্রথম দিন থেকেই আমরা স্পষ্ট করে দিয়েছি যে, যুদ্ধের অবসান হতে হবে ইরানে এবং প্রতিরোধ অক্ষের সব ফ্রন্টে, যার মধ্যে লেবাননও রয়েছে।

আরাঘচি আরও বলেন, লেবাননের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধেরই ধারাবাহিকতা। সে কারণেই আমরা মনে করি, ইরান ও লেবাননে একই সঙ্গে এর সমাপ্তি ঘটতে হবে।

বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের পরিকল্পিত হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠেকিয়ে দিয়েছিলেন, এমন প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, প্রকৃত নির্ধারক ছিল ইরানের প্রতিরোধক্ষমতা।

তিনি বলেছেন, তেহরান ওয়াশিংটন ও আঞ্চলিক সরকারগুলোকে জানিয়ে দিয়েছিল যে, বৈরুতে বড় ধরনের কোনও হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিক্রিয়া জানাবে এবং বিদ্যমান যুদ্ধবিরতি ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মতো সামরিক প্রতিষ্ঠানগুলোও স্পষ্টভাবে সতর্ক করেছিল যে, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে ইরান জবাব দেবে।

আরাঘচি বলেন, ঘটনার গতিপথ নির্ধারণ করেছে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি। ইরান সরাসরি মার্কিন কর্মকর্তাদের এবং আঞ্চলিক দেশগুলোর কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছিল। একই সঙ্গে কয়েকটি দেশও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে সংযম দেখানোর আহ্বান জানিয়েছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই বৈরুতে পরিকল্পিত হামলা ঠেকানো সম্ভব হয়।

সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, উত্তেজনা সত্ত্বেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ যোগাযোগ এখনও চলছে। আনুষ্ঠানিক আলোচনা ধীর হয়ে এলেও বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। সম্প্রতি বৈরুতে ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে নিজেদের উদ্বেগও যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইরান।

আরাঘচির দাবি, সাম্প্রতিক যুদ্ধ ইরানের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্রুত বিজয়ের প্রত্যাশায় যুদ্ধ শুরু করলেও তেহরানের আত্মসমর্পণ নিশ্চিত করা, রাজনৈতিক ব্যবস্থা বদলে দেওয়া বা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিষ্ক্রিয় করার মতো লক্ষ্য পূরণে তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘তাদের সব হিসাবই ভুল ছিল।’

আরাঘচির দাবি, যুদ্ধের সমাপ্তি হয়েছে যুক্তরাষ্ট্রের আলোচনায় ফেরার উদ্যোগের মধ্য দিয়ে, নিজেদের ঘোষিত লক্ষ্য অর্জনের মাধ্যমে নয়।

তিনি বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে অগ্রগতির কারণে যুদ্ধের আগের চেয়ে ইরানের সামরিক সক্ষমতা এখন আরও শক্তিশালী। ইরান যুদ্ধ চায় না। মর্যাদা, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমাধান চায়।

/এএ/
সম্পর্কিত
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা, নিন্দা জানালো সৌদি আরব
যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো জার্মানি
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন