হরমুজ পার হলো সৌদি আরবের তিন সুপারট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৬, ১৮:৩০আপডেট : ১৮ জুন ২০২৬, ১৮:৩০

সৌদি আরবের পতাকাবাহী তিনটি তেলবাহী সুপারট্যাংকার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সামুদ্রিক জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যদাতা প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক-এর ডেটা বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই এই খবর নিশ্চিত করেছে।

তথ্য অনুযায়ী, ‘আওতাদ’, ‘জাহাম’ এবং ‘শাদেন’ নামের তিনটি বিশাল ট্যাংকার যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালির পশ্চিমে পারস্য উপসাগরে নোঙর করে আটকে ছিল। মেরিন ট্রাফিকের ডেটা ইঙ্গিত দেয়, জাহাজগুলো তাদের অবস্থান নির্ণয়কারী ট্রান্সমিটার বন্ধ করে অত্যন্ত গোপনে হরমুজ প্রণালি পার হয়। এরপর ওমান সাগরে প্রবেশের পর তারা আবারও তাদের ট্র্যাকিং সংকেত চালু করে।

এই তিনটি সুপারট্যাংকারই সৌদি আরবের রাস তানুলা বন্দর থেকে অপরিশোধিত তেল বোঝাই করেছিল। এর মধ্যে দুটি জাহাজ সংঘাত শুরুর ঠিক আগে, গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি তাদের পণ্য লোড করে। আর বাকি ট্যাংকারটি যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর, অর্থাৎ গত ৭ মার্চ তেল বোঝাই করেছিল।

বর্তমানে ওমান সাগরে অবস্থান করা জাহাজগুলোর মধ্যে আওতাদ দক্ষিণ কোরিয়া এবং শাদেন জাপানের দিকে যাওয়ার বার্তা সম্প্রচার করছে।

তবে জাহাম নামের ট্যাংকারটি বর্তমানে তাদের গন্তব্যের কোনও অবস্থান সম্প্রচার করছে না।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
নেপোলিয়ন-হিটলারের চেয়েও নিজেকে শক্তিশালী ভাবেন ট্রাম্প
স্টেডিয়াম পরিষ্কার করেও কেন সমালোচিত জাপানি সমর্থকরা
সর্বশেষ খবর
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন