রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুস সালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ১৯:৪৩আপডেট : ২০ জুন ২০২৬, ১৯:৪৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আব্দুস সালামকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং ২৯ ১৯৭৩) এর ধারা ১০(১) এ প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক এতদ্বারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক।

ওপর এক প্রজ্ঞাপনে রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ড করে দেওয়া হয়েছে। বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার করা হয়েছে ডা. আবু মো. মোফাখখারুল ইসলামকে (রানা)। এছাড়া সদস্য হিসেবে আছেন অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার রফিক সিকদার, ডা. কবিরুজ্জামান, এবিএম জাকারিয়া, ডা. শাহ মোহাম্মদ সারোয়ার আলম, ড. জামিল আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম, এস এম মাহিদুল ইসলাম সজীব।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/এসও/আরকে/
সম্পর্কিত
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
অস্ত্র না আমি বলেছি যন্ত্রপাতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
হরিণ শিকারের ফাঁদে আটকে আহত বাঘ কলারসহ ফিরছে সুন্দরবনে
হরিণ শিকারের ফাঁদে আটকে আহত বাঘ কলারসহ ফিরছে সুন্দরবনে
বজ্রঝড়ের বাধার পর ফের শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ
বজ্রঝড়ের বাধার পর ফের শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে মাদ্রাসা শিক্ষক বাবা খুন
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে মাদ্রাসা শিক্ষক বাবা খুন
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা