‘মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ১৩:৪২আপডেট : ২০ জুন ২০২৬, ১৩:৪২

মানবতাবিরোধী অপরাধের মামলার ক্রমবর্ধমান চাপ সামাল দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি প্রসিকিউশন টিমের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২০ জুন) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে দুটি ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে এবং প্রায় ৩০টি মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি নতুন মামলাও নিয়মিতভাবে যুক্ত হচ্ছে। একটি মামলা নিষ্পত্তি করতে সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে, কিছু ক্ষেত্রে আরও বেশি সময়ও প্রয়োজন হয়।

তিনি বলেন, “স্বাভাবিক গতিতেই বিচারকাজ চলছে। তবে মামলার সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং প্রতিবেদনও দাখিল হচ্ছে। ফলে একসময় এই দুই ট্রাইব্যুনালের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। তাই ট্রাইব্যুনাল, প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার জনবল বাড়ানোর প্রয়োজন হতে পারে।”

দায়িত্ব নেওয়ার পর কয়েকটি মামলা পুনঃতদন্তে পাঠানো হয়েছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘‘আমরা সততা এবং নিরপেক্ষতার সঙ্গে ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালনা করার চেষ্টা করছি। গতি আরও বাড়ানোর চেষ্টা করবো। তবে চিফ প্রসিকিউটরের দায়িত্ব নেওয়ার পর পাঁচ থেকে ছয়টি মামলা আমি পুনঃতদন্তে পাঠিয়েছি। কিছু কিছু পুনঃতদন্ত হয়ে পুনরায় প্রতিবেদন দাখিল করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি মামলা পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করছি যেন সঠিক প্রতিবেদন আসে।

তিনি বলেন, ‘‘কোনও নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, আবার কোনও দোষীও যেন রেহাই না পান এবং এসবে যেন বিতর্কের জন্ম না দেয়- আমরা সেভাবেই কাজ করছি।’’

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরসহ অনেকে।

 

/বিআই/এমএএল/
সম্পর্কিত
জিয়াউলের আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে, অভিযোগ চিফ প্রসিকিউটরের
ছয় হত‍্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন
সর্বশেষ খবর
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা