বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুন ২০২৬, ২২:৩৮আপডেট : ০৪ জুন ২০২৬, ২২:৩৮

‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৪ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মুনাফাভিত্তিক ও অমুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠন এবং এসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জনের বিধান অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।

এ লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনের খসড়াটির অনুমোদন দেওয়া হয়।

একই বৈঠকে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা-২০২৬’-এরও অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি বিবিধ সিদ্ধান্তে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা তাকে অভিনন্দন জানায়।

/এএইচএস/এম/
সম্পর্কিত
সব মন্ত্রণালয়ে নজর রাখছে জামায়াত
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন