বিড়ির দাম বাড়ছে না: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৬, ১৬:৩৯আপডেট : ০৯ জুন ২০২৬, ১৬:৩৯

আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে আগামী বাজেটে বিড়ির দাম বাড়ছে না।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রাশেদা বেগম হীরা জানতে চেয়েছিলেন, তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করা হবে কিনা।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিড়ি খাতে মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে আগামী অর্থবছরে বিড়ির দাম বৃদ্ধি পাবে না বলে নিশ্চিত করা হয়েছে।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
ইসির বাজেট বেড়ে ৪৪০০ কোটি টাকা
শিক্ষার ২ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা
সর্বশেষ খবর
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত