টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ২১:১৫আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৬:৫১

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্স গুইলোম অড্রিন ডি কার্ড্রেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা আর্থ অবজারভেটরি স‌্যাটেলাইট হিসেবে বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ উৎক্ষেপণসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করেন।

টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন তারা। বাংলাদেশ ও ফ্রান্স বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধু।

বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি জায়গা। তাই সরকারের বিনিয়োগবান্ধব নীতি কাজে লাগিয়ে টেলিযোগাযোগ খাতে ফ্রান্স বিনিয়োগে এগিয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করেন। এ সময় মন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইট যুগে বাংলাদেশের প্রবেশে ফ্রান্সের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্ব স্যাটেলাইট ক্লাবের ৫৭তম গর্বিত সদস্যে।

এ সময় চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে আগামী দিনগুলোতে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে তার প্রচেষ্টার কথা ব্যক্ত করেন।

/এইচএএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন