আগে আমি এমনই সুন্দর ছিলাম: পরীমনি

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ১৩:১৮আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৮:০৮

পরী ও সাইমন; দুই বছর আগে বিছানাকান্দিতে চলতি বছরই সাইমন-পরীমনি জুটির নতুন ছবি পর্দায় দেখা যেতে পারে। ছবির নাম ‘নদীর বুকে চাঁদ’।

কিন্তু সেটাও বেশ পুরনো খবর। নতুন বিষয় হলো, সম্প্রতি ফেসবুকের বরাতে বেশ রোমান্টিক একটা স্থিরচিত্র ঘুরে বেড়াচ্ছে তাদের। যেখানে জলরাশিতে রোমান্টিক এক্সপ্রেশনে ব্যস্ত পরী-সাইমন। তবে কি নতুন কোনও ছবির কাজ হাতে নিয়েছেন তারা?

অন্তর্জালে ভেসে-বেড়ানো স্থিরচিত্রটি বেশ সুন্দর। এর তথ্য জানতে পরীকে ফোন দেওয়া- ‘ছবিটি সুন্দর’ মন্তব্যের সূত্র ধরে পরী জানালেন বেশ মজার তথ্য।

তার ভাষ্য, ‘দুই বছর আগে আমি এমনই সুন্দর ছিলাম! এটা দুই বছর আগের তোলা ছবি। বিছানাকান্দিতে শুটিং করছিলাম আমরা।’

আরও বললেন, ‘‘অনেকে ভেবেছে ‘নদীর বুকে চাঁদ’ আমার নতুন ছবি। কিন্তু এটির চুক্তি দুই বছর আগে করা। তখনই এর শুটিং হয়েছে। মাঝে বেশ কয়েকবার বিরতি দিতে হয়েছে, তাই এতটা দেরি! অথচ সবাই ধরে নিয়েছেন এটি সাম্প্রতিক কোনও ছবি।’’

এদিকে নায়ক সাইমনও জানালেন একই তথ্য। বললেন, ‘ছবিটি পুরনো। কিন্তু ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। শেষবারের মতো বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে এর কাজ হবে সিলেটের জাফলংয়ে। পাঁচ-ছয় দিন চলবে। এরপর কিছু পোস্ট প্রোডকশনের কাজ করে এটি মুক্তি পাবে বলে আশা করছি।’

‘নদীর বুকে চাঁদ’ ছবিটি পরিচালনা করছেন শূন্য দশকের জনপ্রিয় সুরকার-সংগীত পরিচালক শওকাত।
এটি পরীমনি ও সাইমন জুটির তৃতীয় ছবি। এর আগে তারা জুটি বেঁধেছিলেন ‘রানা প্লাজা’ ও ‘পুড়ে যায় মন’ ছবিতে।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির