দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৯

মেজর জেনারেল সুসানে গীতিকে র‌্যাংক পরিয়ে দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ ও লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক (ছবি:আইএসপিআর ) বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে প্রথম নারী হিসেবে পদোন্নতি পেয়েছেন আর্মি মেডিক্যাল কোরের অধ্যাপক মেজর জেনারেল সুসানে গীতি। রবিবার (৩০ সেপ্টেম্বর) সেনাবাহিনী সদর দফতরে তাকে র‌্যাংক পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ ও লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক।  এ সময় সেনা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদোন্নতি পাওয়ায় সুসানে গীতি এখন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজিতে কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, মেজর জেনারেল সুসানে গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদে যোগ দেন। তিনি ১৯৯৬ সালে প্রথম নারী হিসেবে হেমাটোলজিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেজর জেনারেল সুসানে গীতির স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদ (অব.) একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। এতে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেনাবাহিনীতে নারী অফিসারকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়ার মাধ্যমে সেই পদক্ষেপের আরও একটি নতুন দিগন্তের সূচনা হলো।

/জেইউ/এএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
পিকআপে ছিল ৯০০ কেজি ঘোড়ার মাংস, বিক্রি হতো হোটেল-রেস্তোরাঁয়
পিকআপে ছিল ৯০০ কেজি ঘোড়ার মাংস, বিক্রি হতো হোটেল-রেস্তোরাঁয়
শ্যামল দত্ত,  মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ট্রাইব্যুনালে
শ্যামল দত্ত,  মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ট্রাইব্যুনালে
হালাল সনদ দিতে পারবে ধর্ম মন্ত্রণালয়, মিললো আইনি ভিত্তি
হালাল সনদ দিতে পারবে ধর্ম মন্ত্রণালয়, মিললো আইনি ভিত্তি
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’