ঢাকা বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ শফি ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন দুই শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা (ছবি– প্রতিনিধি)

বিএস সম্মান ও এমএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মৎস্যবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে ‘অধ্যাপক মোহাম্মদ শফি ট্রাস্ট ফান্ড’ বৃত্তি দেওয়া হয়েছে। এছাড়া, ওই বিভাগের আরও তিন শিক্ষার্থী ‘আমেনা-লতিফ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।

অধ্যাপক মোহাম্মদ শফি ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত দুইজন হলেন–মো. মোস্তভি ইনান ঈষিক (এমএস) এবং শাওন আহম্মেদ (বিএস)। আমেনা-লতিফ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন–মোছা. নিলুফা ইয়াসমিন, মো. শাফিউজ্জামান ও রোকেয়া আক্তার।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এ সময় বিভাগীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উপাচার্য দেশের মৎস্যবিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়নে অনন্য অবদানের জন্য ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক মোহাম্মদ শফিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

/এসআইআর/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরে সেলিম-দক্ষিণে সাদিক কায়েম, বাকি ৬ সিটিতে প্রার্থী কারা
৮ সিটিতে জামায়াতের প্রার্থী চূড়ান্তউত্তরে সেলিম-দক্ষিণে সাদিক কায়েম, বাকি ৬ সিটিতে প্রার্থী কারা
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা