X
রবিবার, ০১ আগস্ট ২০২১, ১৭ শ্রাবণ ১৪২৮

সেকশনস

এখনও আটকে আছেন হাজার হাজার প্রবাসী

আপডেট : ১০ জুন ২০২০, ১৩:৩৩

ক‌রোনাভাইরাস মহামারি প‌রি‌স্থি‌তি‌তে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাক‌ায় শুধু ব্রিটেন ও আমেরিকার অন্তত দশ হাজার প্রবাসী দে‌শে দীর্ঘদিন ধ‌রে আটকা প‌ড়েছেন। ইউ‌রো‌পের বি‌ভিন্ন দে‌শের বিপুল সংখ‌্যক যাত্রীও‌ গন্ত‌ব্যে ফেরার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। অনেক বৃদ্ধ ও অসুস্থ প্রবাসীর সঙ্গে আন‌া ওষুধ শেষ হ‌য়ে গে‌ছে। সন্তা‌নের জন‌্য চিকিৎসার জন্য সয়াদুধসহ অনেক ওষুধ তারা খুঁজে পাচ্ছেন না বাজারে। ব্রিটেনসহ ইউ‌রো‌পের বি‌ভিন্ন দে‌শে লকডাউন শি‌থিল করা হ‌লেও শুধু বাণিজ্যিক বিমান চলাচল না থ‌াকায় গন্তব্যে ফিরতে না পারা বহু প্রবাসী চাকরি হারানোর ঝুঁকিতে র‌য়ে‌ছেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে,  ব্রিটেন-বাংলা‌দেশ রু‌টে ফ্লাইট প‌রিচালনাকারী ইত্তেহাদ, এমিরাত,  টা‌র্কিশ এয়ারলাইন্সের পর সর্বশেষ গত ২৯ মা‌র্চের পর বিমান বাংলা‌দেশ এয়ারলাইন্সও এই রুটে ফ্লাইট বন্ধ ক‌রে দেয়। এতে করে প্রায় পাঁচ হাজার ব্রিটিশ নাগরিক ও দেশটির রেসিডেন্স পারমিটধারী স্থায়ী বাসিন্দা বাংলাদেশে আটকা পড়েন। এ পর্যন্ত ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে আটকে পড়াদের ফিরিয়ে নেওয়ার জন্য। তবে এখ‌নও দেশে রয়ে গেছেন প্রায় তিন হাজা‌র। ব্রিটে‌নে স্বজন‌দের রে‌খে দে‌শে উদ্বিগ্ন অবস্থায় গৃহব‌ন্দি অবস্থায় দিন কাট‌ছে তাদের। ফির‌তে না পারায় ব্রিটিশ সরকা‌রের ঘো‌ষিত নাগ‌রিক‌দের জন‌্য আর্থিক সুযোগ-সু‌বিধা থে‌কেও ব‌ঞ্চিত হ‌চ্ছেন তারা। 

ফারজানা রহমান না‌মে আট‌কে পড়া লন্ডন প্রবাস‌ী র‌বিবার বাংলা ট্রিবিউন‌কে জানান, রোজা ও ঈদ‌কে সাম‌নে রে‌খে আগে ফিরে যাইনি। তখন ব্রিটে‌নের ক‌রোনা প‌রি‌স্থি‌তিও ভয়াবহ ছিল। এখন ফির‌তে চা‌ইছি কিন্তু ফ্লাইট পা‌চ্ছি না। ১৫ মাস বয়সী সন্তান‌কে নি‌য়ে আটকা প‌ড়ে‌ছি।


 

বাংলাদেশে আটকে পড়া নাগ‌রিকদের ফেরাতে তৎপর ব্রিটিশ আইনপ্রণেতারা


 

সাংবা‌দিক আহ‌মেদ বখত চৌধুরী বছরজু‌ড়ে যুক্তরাষ্ট্র ও বাংলা‌দেশ উভয় দে‌শেই বসবাস ক‌রেন। তি‌নি বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, ‘বাংলাদেশে অনেক মার্কিন নাগরিক আটকা পড়েছেন। তারা নিজ দেশে ফিরে আসার জন্য ব্যাকুল। আমেরিকা থেকে ছুটি কাটাতে বাংলাদেশে আসা মার্কিন নাগরিকদের বাচ্চাদের খাবার, বৃদ্ধ বাবা-মায়ের ওষুধ-পথ্য শেষ হয়ে যাওয়ায় তারা উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।’

লকডাউনে আটকে পড়া প্রবাসীরা চরম ভোগান্তিরও শিকার হচ্ছেন। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে অনেকে অনুরোধ করছেন আরও কয়েকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার জন্য। এখন পর্যন্ত মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য ৬টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। সর্বশেষ ৫ জুন কাতার এয়ারওয়েজের একটি স্পেশাল ফ্লাইট ৪৬০ জন যাত্রী নিয়ে নিউ ইয়র্ক অবতরণ করে।

সৈয়দ ক‌রিম আহ‌মেদ না‌মে টা‌র্কিশ এয়ারলাই‌ন্সের একজন যাত্রী জানান, হাইক‌মিশ‌নে ফোন কর‌লে বলা হ‌চ্ছে ই-মেইলে যোগা‌যোগ কর‌তে। তি‌নি অভি‌যোগ ক‌রেন, এয়ারলাইন্সগু‌লোর কাছ থে‌কে প্রয়োজনীয় সহ‌যোগীতা পা‌ওয়া যাচ্ছে না। টা‌র্কিশ এয়ারও‌য়েজ তার ৩১ মা‌র্চের ফ্লাইট বা‌তিল করে। পরে তি‌নি একই এয়ারলাইন্সের পরবর্তী সম্ভাব‌্য ১৮ এপ্রিলের ফ্লাইটে টিকিট বু‌কিং দেন। ওই ফ্লাইটও বাতিল করে কর্তৃপক্ষ। ফির‌তি ফ্লাইটের টিকিটের অর্থ রিফান্ড চাই‌লে তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে। তারা এজেন্টের সঙ্গে যোগা‌যো‌গের পরামর্শ দিয়েছে।


 

আরও পড়ুন: বাংলাদেশে আটকা পড়েছেন ৫ হাজার ব্রিটেন প্রবাসী


 

ঢাকাস্থ ব্রিটিশ হাইক‌মিশন বাংলা‌দে‌শে এখ‌নও আট‌কে পড়া ব্রিটিশ নাগ‌রিকদের ফি‌রি‌য়ে নেওয়ার জন‌্য সা‌র্বিক প‌রি‌স্থি‌তি সমন্বয় কর‌ছে ব‌লে জানা গে‌ছে। ব্রিটিশ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, এই মুহূ‌র্তে লন্ড‌নের প‌থে ঢাকা থেকে ব্রিটিশ সরকা‌রের আর কোনও স্পেশাল ফ্লাইট নেই।

অপর এক‌টি দা‌য়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন পর্যন্ত আন্তর্জাতিক রু‌টে বাণিজ্যিক বিমান চলাচ‌লে বাংলা‌দেশ সরকারের বি‌ধি‌নি‌ষেধ অব‌্যাহত রে‌খে‌ছে। ১৫ জু‌নের পর তা শি‌থিল করা না হ‌লে ব্রিটিশ সরকার আট‌কে পড়া যাত্রীদের ফি‌রি‌য়ে নি‌তে আরও ক‌য়েক‌টি বি‌শেষ ফ্লাইট পরিচালনা করবে।

ব্রিটিশ সরকার ছাড়াও বিমান বাংলা‌দেশ এয়‌ারলাইন্স লন্ডন-ঢাকা রু‌টে এক‌টি রিটার্ন ফ্লাইট প‌রিচালনা ক‌রছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ চাইছে আট‌কে পড়া প্রবাসী‌দের নিজ নিজ গন্ত‌ব্যে ফি‌রি‌য়ে দি‌তে। এজন‌্য তারা ইউরোপের বি‌ভিন্ন রু‌টে স্পেশাল ফ্লাইট প‌রিচালনার উদ্যোগ নি‌য়ে‌ছে। একই সঙ্গে ব্রিটেন আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনারও উদ্যোগ নেওয়া হয়েছে।

লন্ডনস্থ বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের প্রেস মিনিস্টার আশিক নবী রবিবার বাংলা ট্রিবিউন‌কে ফো‌নে জানান, লন্ড‌নে আট‌কে পড়া বাংলা‌দেশি‌দের নি‌য়ে বাংলা‌দেশ বিমা‌নের দ্বিতীয় বি‌শেষ ফ্লাইট আগামী ১৩ জুন ঢাকার প‌থে হি‌থ্রো বিমানবন্দর থে‌কে ছাড়‌বে। এক্ষে‌ত্রে ভাড়া নির্ধারণ করা হ‌য়ে‌ছে ইকোনমি ক্লাসে সাধারণ যাত্রী‌দের জন‌্য ৬০০ ব্রিটিশ পাউন্ড।

 

 

/এএ/

সম্পর্কিত

শনি ও বুধবার আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও ১৩ লাখ ডোজ টিকা

শনি ও বুধবার আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও ১৩ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা

‘মানবপাচার মামলার প্রসিকিউশনে ত্রুটিগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে’

‘মানবপাচার মামলার প্রসিকিউশনে ত্রুটিগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে’

‘সবাইকে নিয়ে সেই বিপদেই পড়তে হলো’

‘সবাইকে নিয়ে সেই বিপদেই পড়তে হলো’

মহামারিতে কী করছে ঢাবির সাংস্কৃতিক সংগঠনগুলো?

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৩:০০

প্রায় প্রত্যেক দুর্যোগেই দেখা যায় সাংস্কৃতিক সংগঠনগুলো কোমর বেঁধে নেমে পড়ে। তবে এবারের বিপর্যয়টা ভিন্ন। লড়তে হচ্ছে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। তাই মাঠে কাজ করতে পারছে না সংগঠনগুলো। তবে অনলাইনে ঠিকই অব্যাহত রেখেছে কার্যক্রম।

টিএসসির পরিচালক মো. শাহজাহান আলী জানান, টিএসসিতে স্থায়ী অফিস রয়েছে এমন সাংস্কৃতিক সংগঠন ২৩টি। বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহামারিতে মাঠে কার্যক্রম চালাতে না পারলেও অনলাইনে নিজেদের মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনগুলো।

টিএসসির সাংস্কৃতিক সংগঠনগুলোর অন্যতম ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’। ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ এ স্লোগান নিয়ে ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি পথচলা শুরু করে সংগঠনটি। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা, রোহিঙ্গা সমস্যা, পরিবেশ বিপর্যয়, দুর্নীতি, যানজট, নারীদের সামাজিক অবস্থা ও সচেতনতা বিষয়ে নানা প্রোগ্রাম ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কাজ করে আসছে সংগঠনটি। দেশে-বিদেশে পুরস্কারও জিতেছে এটি। করোনাকালেও অনলাইনে স্বল্প পরিসরে অব্যাহত রেখেছে তাদের সচেতনতামূলক কার্যক্রম।

মাইম অ্যাকশনের সভাপতি লিজাইনুল ইসলাম রিপন জানান, ‘করোনাতেও থেমে থাকেনি আমাদের কাজ। স্বাস্থ্যবিধি পালন বিষয়ক বেশকিছু অনলাইন ক্যাম্পেইন করেছি। করোনা নিয়ে কুসংস্কার শুরু হলে মাইম অ্যাকশন তার বিরুদ্ধেও ক্যাম্পেইন করেছে। আবার মাদকের ক্ষতি নিয়ে সচেতন করাসহ বেশকিছু সামাজিক কাজও চালাচ্ছি। এ ছাড়া মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সশরীরে প্রোগ্রাম করছি। মাইম মূলত শারীরিক প্রদর্শনী। তাই অনলাইনে কাজ করাটা কষ্টের। যার কারণে কাজটা আশানুরূপ হচ্ছে না। আশায় আছি করোনা পরিস্থিতির উন্নতি হলে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবো।’

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের যাত্রা শুরু ১৯৯১ সালে। সংগঠনটি চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। এ ছাড়াও 'আগন্তুক' নামে একটি ট্যাবলয়েড পত্রিকা ও 'ফ্ল্যাশব্যাক' নামে ম্যাগাজিন প্রকাশ করে সংগঠনটি। করোনাকালে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইনে চলছে সাংগঠনিক কার্যক্রম।

সংগঠনটির সভাপতি আল শাহরিয়ার জিদনী বলেন, “লকডাউনেও কার্যক্রম চালাচ্ছি। করোনাকালে অনলাইনে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'শতবর্ষে সত্যজিৎ' নামে প্রোগ্রাম ও পাঠচক্রের আয়োজন করেছি। এ ছাড়াও নিয়মিত পত্রিকা 'আগন্তুক' ও ম্যাগাজিন 'ফ্ল্যাশব্যাক'-এর কাজ চলমান রয়েছে।"

২০০৯ সালে শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। প্রতিবছর বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, জব ফেয়ার ইত্যাদি আয়োজন করে আসছে সংগঠনটি। মহামারি পরিস্থিতিতে মাঠে থাকতে না পারলেও অনলাইনে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে ওরা।

সংগঠনটির সভাপতি কায়সার সেলিম বলেন, ‘করোনা শুরুর পর লকডাউনে শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে পড়াটা উপলব্ধি করে আমরা 'মেন্টাল হেলথ' প্রোগ্রাম দিয়ে যাত্রা শুরু করি। ৬০০ শিক্ষার্থীকে ছয়টি বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন ট্রেনিংয়ের আয়োজন করি। ক্লাবের যুগপূর্তি উপলক্ষে পাঁচদিনব্যাপী ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালার আয়োজন করি।’

বাংলাদেশের বিতর্ক আন্দোলনে সবচেয়ে প্রাচীন সংগঠন-ডিইউডিএস বা ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কের কেন্দ্রীয় সংগঠন। যাত্রা শুরু করে ১৯৮২ সালে- ঢাবির কতিপয় প্রগতিশীল শিক্ষকদের হাত ধরে। সিনেট কর্তৃক অর্থায়িত সংগঠন এটি। করোনাকালে বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

ডিইউডিএস-এর সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল বলেন, ‘লকডাউনের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের জন্য সাড়ে ছয় লাখ টাকার বৃত্তির ব্যবস্থা করেছি আমরা। সাবেক বিতার্কিকদের নিয়ে কিছু প্রদর্শনী বিতর্কের আয়োজনও করেছি অনলাইনে। সেখানে এক সেশনে সাবেক বিতার্কিক হিসেবে শিক্ষামন্ত্রীও ছিলেন। এ ছাড়া আন্তঃহল বিতর্কেরও আয়োজন করেছি। অনলাইন সেশনগুলোতে মফস্বলের শিক্ষার্থীদের অনেক ঝামেলা পোহাতে হয়। তাই মহামারি শেষে সশরীরে প্রোগ্রাম করার অপেক্ষায় আছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি যাত্রা শুরু করে ১৯৯৯ সালে। ফটোগ্রাফি শিখতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন এটি। সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে কার্যক্রম আগের মতো চালানো যাচ্ছে না। তারপরও অনলাইনে যতটা সম্ভব চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে কয়েকটি সেগমেন্টও করেছি।’

 

/এফএ/

সম্পর্কিত

বহু ভুয়া পরিচয়ে পরিচিত সেই ইশরাত গ্রেফতার

বহু ভুয়া পরিচয়ে পরিচিত সেই ইশরাত গ্রেফতার

রাজধানীতে নেমেই কারখানার পথে

রাজধানীতে নেমেই কারখানার পথে

‘মুজাহিদ ভাই, চলেন আফগান যাই’

‘মুজাহিদ ভাই, চলেন আফগান যাই’

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শুরু, পরে ঢিলেঢালা (ফটোস্টোরি)

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শুরু, পরে ঢিলেঢালা (ফটোস্টোরি)

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২:৫৭

গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য রাজধানীর মোহাম্মদপুরের বেশ কিছু এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড,  শের শাহ সুরি রোড, তাজমহল রোডসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ ১ আগস্ট (রবিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময় মোহম্মদপুরের আওরঙ্গজেব রোড,  শের শাহ সুরি রোড, তাজমহল রোডসহ আশেপাশের এলাকায় গ্যাস থাকবে না। এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। একই সাথে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

/এসএনএস/এমএস/

বহু ভুয়া পরিচয়ে পরিচিত সেই ইশরাত গ্রেফতার

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২:৪৯

কখনও সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল, কখনও কর্নেল, কখনও আবার বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা বিজ্ঞানী; এমন অসংখ্য ভুয়া পরিচয়ে পরিচিত ইশরাত রফিক ঈশিতা। এরই মধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে, অংশ নিয়েছেন টকশোতেও। আলোচিত এই নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ রবিবার (১ আগস্ট) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত ‘তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক ও ডিপ্লোম্যাট’ ইশরাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়ে বিকালে রাজধানীর কাওরান বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানাবে র‌্যাব।

/এআরআর/ইউএস/

সম্পর্কিত

মহামারিতে কী করছে ঢাবির সাংস্কৃতিক সংগঠনগুলো?

মহামারিতে কী করছে ঢাবির সাংস্কৃতিক সংগঠনগুলো?

রাজধানীতে নেমেই কারখানার পথে

রাজধানীতে নেমেই কারখানার পথে

‘মুজাহিদ ভাই, চলেন আফগান যাই’

‘মুজাহিদ ভাই, চলেন আফগান যাই’

ভোগান্তির যেন শেষ নেই

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২:৪৮

একদিনের জন্য গণপরিবহন চালু হলেও তাতে নেই কোন স্বাস্থ্যবিধির বালাই। সরকারি নির্দেশনা অনুযায়ী দুই সিটে একজন যাত্রী পরিবহনের কথা থাকলেও অনেক বাসেই গাদাগাদি করে বসানো হয়েছে যাত্রী। সবকটি বাসই যাত্রী পূর্ণ করে রাজধানীতে ঢুকছে। এসব নজরদারির জন্য সংশ্লিষ্ট কারও তৎপরতা চোখে পড়েনি। চালু হতে না হতেই শুরু হয়েছে গণপরিবহনে নৈরাজ্য। যাত্রী পূর্ণ না হলে কোন বাস ছাড়ছে না।

আরিচা ঘাট থেকে কিংবা সাভার-মানিকগঞ্জ থেকে যে সব গাড়ি রাজধানীতে ঢুকছে সেগুলোর সব সিটে যাত্রী বসা। এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। বাসগুলোতে ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ আবার যাত্রীও নেয়া হচ্ছে সব সিটে। তাছাড়া অনেকে ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে রাজধানীতে আসছেন। যাতায়াতে ভোগান্তির শেষ নেই তাদের।

রংপুর থেকে শামীম রাজধানীতে এসেছেন পিকআপ ভ্যানে করে । তিনি জানান, মেসেজ দেওয়া হয়েছে আজ গার্মেন্টস খোলা, কাজে যোগ দেওয়ার জন্য। তবে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবে তিনি জানান, কাজে যোগ না দিলে তো আমাদের অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। সেজন্য কষ্ট হলেও ভোগান্তি মাথায় রেখে বেশি ভাড়া দিয়ে আসতে বাধ্য হয়েছি।

পাবনা থেকে আরিচা ঘাট পর্যন্ত ট্রাকে এসেছেন ইলিয়াস হোসেন। আরিচা ঘাট পার হয়ে সেলফি পরিবহনে এসেছেন গাবতলী। তিনি জানান, অন্য সময় ঘাট থেকে গাবতলী পর্যন্ত আসতে ১০০ টাকা লাগতো। আজ লেগেছে ২০০ টাকা। তার উপর বাসের সব সিটে ছিলো যাত্রী।

দুই সিটে একজন যাত্রী বসার কথা থাকলেও মানছেন না কেন‑ এমন প্রশ্নের জবাবে প্রত্যয় পরিবহনের চালক আলম দোষ চাপান যাত্রীদের উপর। তিনি বলেন, যাত্রীরা যদি ওঠে তাহলে আমি কি করবো।

এছাড়া দূরপাল্লার যেসব পরিবহন গাবতলী দিয়ে রাজধানীতে ঢুকতে দেখা গেছে, সেগুলোর অধিকাংশ বাসে দুই সিটে একজন যাত্রী পরিবহন করতে দেখা যাচ্ছে।

/আরটি/এমএস/

সম্পর্কিত

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শুরু, পরে ঢিলেঢালা (ফটোস্টোরি)

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শুরু, পরে ঢিলেঢালা (ফটোস্টোরি)

কেন বারবার একই ভুল

কেন বারবার একই ভুল

ঢাকামুখী কেন এই জনস্রোত?

ঢাকামুখী কেন এই জনস্রোত?

আগামীকাল যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আগামীকাল যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানীতে নেমেই কারখানার পথে

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২:১৯

কুড়িগ্রাম থেকে বাসে করে ঢাকায় এসেছেন পোশাক কারখানার কর্মী সাবের মিয়া। সকালে গাবতলী বাস টার্মিনালে নেমে হাতে ব্যাগ-বোচকা নিয়েই রওনা হয়েছেন মিরপুরের একটি পোশাক কারখানার উদ্দেশে। ফুটপাতের চায়ের দোকান থেকে এক গ্লাস পানি নিয়ে মুখ ধুয়েছেন মাত্র। এক হাতে মুখ মুছতে মুছতেই জানালেন, গতকাল বিকেল থেকে রাজধানীতে আসার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু তখনও জানতেন না বাস চালু হবে। বাড়ি থেকে ‘কোনও একটা ব্যবস্থা হবে’ এমন ভরসায় বের হলেও আর্থিক সংকটের কারণে রওনা দেওয়ার সাহস পাননি তিনি। তবে রাতে বাস চালু হচ্ছে শুনে একজনের কাছ থেকে ধার করে টাকা এনে টিকিট করে রওনা হয়েছেন রাজধানীর উদ্দেশে।

ব্যাগ হাতে পাশেই দাঁড়ানো আরেক যাত্রী। বগুড়া থেকে আসা এই তরুণের নাম আফসার উদ্দিন, তিনিও পেশায় পোশাক কর্মী। আফসার বলেন, ভয়ে ছিলাম, কারখানা চালু হলে যদি আসতে দেরি হয়- তাহলে চাকরি থাকবে কিনা। আমাদের ফোনও দেওয়া হয়েছিল চলে আসার জন্য।

কঠোর বিধিনিষেধের মধ্যে আজ রবিবার (১ আগস্ট) পোশাক কারখানা খোলায় শ্রমিকদের জন্য দূরপাল্লার বাস চলাচল শিথিল করায় সাবের মিয়া, আফসারের মতো অনেকেই এসেছেন ঢাকায়। আবার অনেকেই বাস ছাড়ার বিষয়টি অবগত হতে না পেরে আগেই রওনা দিয়েছিলেন। অটোরিকশা, সিএনজি, পায়ে হেঁটে- বিভিন্নভাবে ভেঙে ভেঙে ঢাকায় আসছেন। অনেক মাইক্রো-প্রাইভেটকারও রাজধানীতে ঢুকছে যাত্রী নিয়ে।

চলমান কঠোর লকডাউনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকলেও আজ ছিল অনেকটাই ঢিলেঢালা। লকডাউনের প্রায় প্রতিদিনই রাস্তায় বেরিকেড দিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও আজ তেমন কোনও ধরনের তৎপরতা চোখে পড়েনি। সকালে রাজধানীর গাবতলীতে গিয়ে দেখা যায়, গাবতলী ব্রিজে বসানো পুলিশে অস্থায়ী চেকপোস্টটি আজ তুলে ফেলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, আজ তো সবই চলছে। আর চেকপোস্টের সময় অনেকের অনেক ধরনের বিরূপ মন্তব্য শুনতে হয়। যেহেতু আজ দূরপাল্লার পরিবহনসহ রাজধানীর ভেতরে বিভিন্ন ধরনের গণপরিবহন চলছে তাই আমাদের তদারকিও একটু কম রয়েছে। তবে আমরা মাঠে রয়েছি।  
 
এদিকে একদিনের জন্য গণপরিবহন খোলাতেও খুশি পরিবহন শ্রমিকরা। নাবিল পরিবহনের চালক রকিব জানান, একদিনের জন্য গাড়ি নিয়ে বের হয়েছি। সপ্তাহখানেক পর গাড়ি নিয়ে বের হলাম। গাড়ি চলে, তাই পকেটে কিছু টাকা আসবে। ভালো লাগছে।

দুই সিটে একজন করে যাত্রী নিয়ে দূরপাল্লার পরিবহন চালু করার সুযোগ করে দেওয়ারও অনুরোধ জানান তিনি।

/আরটি/ইউএস/

সম্পর্কিত

মহামারিতে কী করছে ঢাবির সাংস্কৃতিক সংগঠনগুলো?

মহামারিতে কী করছে ঢাবির সাংস্কৃতিক সংগঠনগুলো?

বহু ভুয়া পরিচয়ে পরিচিত সেই ইশরাত গ্রেফতার

বহু ভুয়া পরিচয়ে পরিচিত সেই ইশরাত গ্রেফতার

‘মুজাহিদ ভাই, চলেন আফগান যাই’

‘মুজাহিদ ভাই, চলেন আফগান যাই’

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শুরু, পরে ঢিলেঢালা (ফটোস্টোরি)

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শুরু, পরে ঢিলেঢালা (ফটোস্টোরি)

সর্বশেষ

মহামারিতে কী করছে ঢাবির সাংস্কৃতিক সংগঠনগুলো?

মহামারিতে কী করছে ঢাবির সাংস্কৃতিক সংগঠনগুলো?

‘পরিদর্শনে গিয়ে অবহেলার প্রমাণ পাওয়া গেছে’

আশ্রয়ণ প্রকল্প-২‘পরিদর্শনে গিয়ে অবহেলার প্রমাণ পাওয়া গেছে’

ক্যারিবীয়দের উড়িয়ে দিয়ে পাকিস্তানের জয়

ক্যারিবীয়দের উড়িয়ে দিয়ে পাকিস্তানের জয়

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

বহু ভুয়া পরিচয়ে পরিচিত সেই ইশরাত গ্রেফতার

বহু ভুয়া পরিচয়ে পরিচিত সেই ইশরাত গ্রেফতার

ভোগান্তির যেন শেষ নেই

ভোগান্তির যেন শেষ নেই

হত্যার বিচার করেছি, ষড়যন্ত্রের পেছনে কারা এখনও আবিষ্কার হয়নি: প্রধানমন্ত্রী

হত্যার বিচার করেছি, ষড়যন্ত্রের পেছনে কারা এখনও আবিষ্কার হয়নি: প্রধানমন্ত্রী

যে যেভাবে পারছেন ফিরছেন

যে যেভাবে পারছেন ফিরছেন

চাঁদপুর ঘাটে যাত্রীর স্রোত, লঞ্চ চলাচল বন্ধ 

চাঁদপুর ঘাটে যাত্রীর স্রোত, লঞ্চ চলাচল বন্ধ 

রাজধানীতে নেমেই কারখানার পথে

রাজধানীতে নেমেই কারখানার পথে

অফশোর জ্বালানি অনুসন্ধানে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

অফশোর জ্বালানি অনুসন্ধানে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

বাংলাবাজার-শিমুলিয়া রুটের ফেরিতে সকালে কমেছে যাত্রীর চাপ

বাংলাবাজার-শিমুলিয়া রুটের ফেরিতে সকালে কমেছে যাত্রীর চাপ

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

শনি ও বুধবার আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও ১৩ লাখ ডোজ টিকা

শনি ও বুধবার আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও ১৩ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা

‘মানবপাচার মামলার প্রসিকিউশনে ত্রুটিগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে’

‘মানবপাচার মামলার প্রসিকিউশনে ত্রুটিগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে’

‘সবাইকে নিয়ে সেই বিপদেই পড়তে হলো’

‘সবাইকে নিয়ে সেই বিপদেই পড়তে হলো’

কোথায় গেলে একটা সিট পাবো?

কোথায় গেলে একটা সিট পাবো?

‘হতভম্ব’ জাতীয় কমিটি এবার ‘হতাশ’

‘হতভম্ব’ জাতীয় কমিটি এবার ‘হতাশ’

টিকা দিতে কারিগরি শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

টিকা দিতে কারিগরি শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

সরকারি ৭ হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই

সরকারি ৭ হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই

টিকা গ্রহীতাদের চাপ সামলাতে ঢামেকে বাড়তি কেন্দ্র

টিকা গ্রহীতাদের চাপ সামলাতে ঢামেকে বাড়তি কেন্দ্র

করোনায় মারা গেছেন নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন

করোনায় মারা গেছেন নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন

© 2021 Bangla Tribune