X
মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১, ২২ আষাঢ় ১৪২৮

সেকশনস

সহজেই প্রথম রাউন্ড পেরোলেন রোলাঁ গাঁরোর রাজা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:১১

সহজেই দ্বিতীয় রাউন্ডে নাদাল                  -ছবি:টুইটার ফ্রেঞ্চ ওপেন চেয়েছিল প্রতিদিন পাঁচ হাজার দর্শক আসুক রোলাঁ গাঁরোয়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরকার দর্শকসংখ্যা এক হাজারে সীমিত রেখেছে। সোমবার অবশ্য মাত্র শ দুয়েক দর্শকের উপস্থিতি ছিল। তাতে রাফায়েল নাদালের কিছু এসে যায়নি। দর্শক থাকলেই কী আর না থাকলেই কী! ক্লে-কোর্টের রাজা ৬-৪, ৬-৪,৬-২ গেমে বেলারুশের ইগর গেরাসিমভকে হারিয়ে শুরু করেছেন ফ্রেঞ্চ ওপেন মিশন। এবারের মিশনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বড়। ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতে রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁতে এসেছেন তিনি।

নাদাল টুর্নামেন্ট শুরুর আগেই অভিযোগ করেছেন বল এবার বেশি ভারী। মাটির কোর্টটাও তুলনামূলক ভারী লাগছে, এতে স্প্যানিশ তারকার বিধ্বংসী টপস্পিন কাজ করছে একটু কম। এ জন্য নিজের খেলায় একটু পরিবর্তন আনতে হয়েছে। স্বাভাবিকের চেয়ে একটু বেশি আক্রমণাত্মক খেলতে হচ্ছে তাকে। ‘আমি ইতিবাচক মানসিকতা নিয়েই ম্যাচ খেলে যেতে চাই। চ্যালেঞ্জিং (শীতল) আবহাওয়ায় এবারের রোলাঁ গাঁরো অন্যরকম’-নাদালকে সোমবার এভাবেই উদ্ধৃত করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

দুই সেট পিছিয়ে থেকে তৃতীয় সেটে ব্রেক করে ২-০ করে ফেলেছিলেন গেরাসিমভ। নাদাল আর সময় নেননি নিয়ন্ত্রণ ফিরে পেতে। ৩-২ করে ফেলেন দ্রুতই। চতুর্থ গেমের শেষদিকেই গেরাসিমভের অ্যাঙ্কেল মচকে যায়। ফিজিওিথেরাপিস্টের শুশ্রুষায় খানিক পর খেলায় ফিরে আর দাঁড়াতে পারেননি, হেরে যান ওই দুটি গেম জিতেই।

দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন নাদাল। তার মানে সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ ডমিনিক টিমের দিকে এক ধাপ এগোলেন। ইউএস ওপেন জিতে আসা টিমকে এবার গুরুত্ব দিতেই হচ্ছে নাদালকে। আগের দু’বার ফাইনালে তাকে উড়িয়ে দিলেও এবার সহজ হবে না।

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে নাদালের জয়ের দিনে মেয়েদের বিভাগে জিতেছেন সেরেনা উইলিয়ামস। স্বদেশি ক্রিস্টি আহনকে হারাতে অবশ্য প্রথম সেটেই টাইব্রেকে জিততে হয়েছে ২৪তম গ্র্যান্ড স্লামের সন্ধানে আসা আমেরিকানকে। সেরেনা জিতেছেন ৭-৬ (২), ৬-০ গেমে। 

/পিকে/

সম্পর্কিত

এই সাকিবকে ক্ষুধার্ত বলছেন ডমিঙ্গো

এই সাকিবকে ক্ষুধার্ত বলছেন ডমিঙ্গো

নেইমার বলছেন, ফাইনালে আর্জেন্টিনা গেলেও শিরোপা জিতবে ব্রাজিল

নেইমার বলছেন, ফাইনালে আর্জেন্টিনা গেলেও শিরোপা জিতবে ব্রাজিল

দেখুন নেইমারের সেই বানিয়ে দেওয়া গোল (ভিডিও)

দেখুন নেইমারের সেই বানিয়ে দেওয়া গোল (ভিডিও)

টিভিতে আজ

টিভিতে আজ

এই সাকিবকে ক্ষুধার্ত বলছেন ডমিঙ্গো

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:৩৪

বিগত সিরিজগুলো মিস করলেও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলবেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই দলের অন্যতম তারকাকে পেয়ে খুশি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সাথে এটাও দাবি করলেন. সাকিব অদম্য প্রাণশক্তি নিয়েই এবার দলে এসেছেন!

বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘আবার টেস্ট ক্রিকেট খেলতে সাকিবকে ক্ষুধার্ত মনে হচ্ছে। বড় ক্রিকেটারদের ক্ষেত্রে এটা সবসময় গুরুত্বপূর্ণ- টেস্ট ম্যাচে তাদের তাড়না ও মানসিকতা। তাকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। সে থাকলে দল ভারসাম্যপূর্ণ হয়। কারণ সাকিব শীর্ষ ছয়ে ব্যাট করে, মূল বোলারদেরও একজন। ফলে সব আন্তর্জাতিক দলই এমন একজনকে চায়। এই সফরে সে অদম্য প্রাণশক্তি ও দৃঢ় মানসিকতা নিয়ে এসেছে।’

নিষেধাজ্ঞা থেকে ফিরে ব্যাট-বলে সাকিবের পারফরম্যান্স তেমন উজ্জ্বল ছিল না। বেশ কিছু আন্তর্জাতিক সিরিজের পর ঢাকা লিগেও ব্যর্থ ছিলেন। প্রস্তুতি ম্যাচের আগে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১০ ইনিংসে তার রান ছিল মাত্র ৩৭! তবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে চেনা সাকিবকে দেখা গেছে। দুইদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে ৫৬ বলে ৭৪ রান করার পর বল হাতে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে, জিম্বাবুয়ের বিপক্ষে স্বরূপে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার!

/আরআই/এফআইআর/

সম্পর্কিত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অনিশ্চিত তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অনিশ্চিত তামিম

জিম্বাবুয়ে থেকে শূন্য হাতে ফিরতে চান না রুবেল

জিম্বাবুয়ে থেকে শূন্য হাতে ফিরতে চান না রুবেল

করোনা আতঙ্কে অনুশীলন করেননি সাইফউদ্দিন-নাঈম

করোনা আতঙ্কে অনুশীলন করেননি সাইফউদ্দিন-নাঈম

দুই দিনের ম্যাচ খেলে আত্মবিশ্বাসী মিরাজরা

দুই দিনের ম্যাচ খেলে আত্মবিশ্বাসী মিরাজরা

নেইমার বলছেন, ফাইনালে আর্জেন্টিনা গেলেও শিরোপা জিতবে ব্রাজিল

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:০৬

কোপা আমেরিকায় স্বপ্নের ফাইনালে সবারই চাওয়া ম্যাচটা হোক ব্রাজিল-আর্জেন্টিনার। আর সবার মতো এই স্বপ্ন দেখছেন খোদ নেইমারও! ব্রাজিল তারকা চাইছেন, দ্বিতীয় সেমিফাইনালে জয়টা হোক আর্জেন্টিনার!

বুধবার সকাল ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। প্রথম সেমিফাইনাল জিতে নেইমার নিজের সমর্থনের কথা বললেও মুচকি হেসে কিন্তু তাতিয়ে দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকদের, ‘আমি আর্জেন্টিনাকে চাই। কারণ ওদের ওখানে আমার অনেক বন্ধু আছে। তবে তেমনটা হলেও কিন্তু ব্রাজিলই জিতবে।’

কোপার ফাইনালে এর আগেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ২০০৭ সালে আর্জেন্টিনাকে ৩-০ গোলে তারা উড়িয়ে দিয়েছিল। পরিসংখ্যানও বলছে, ঘরের মাঠে হলেই কোপার শিরোপা জিতবে ব্রাজিল! সেটি বাস্তবায়নে ব্রাজিল নিজেদের কাজটা ঠিকমতোই করেছে পেরুকে সেমিফাইনালে হারিয়ে।

এবার শুধু অপেক্ষা আর্জেন্টিনার। যে দলটি ২৮ বছরে একটিও শিরোপা জেতেনি। তবে ২০১৫, ২০১৬ সালেও কোপার শিরোপা মঞ্চে গিয়ে ব্যর্থ হওয়ায় অতীতের দায় মেটাতে স্বপ্ন দেখছেন তারা। তাদের স্বপ্নের পরিধি আরও বেড়েছে মেসির কল্যাণে। এবারে যে গতিতে তিনি এগিয়ে চলেছেন, তাতে শিরোপা মঞ্চে মেসি-নেইমার দ্বৈরথে ফাইনালটা হয়ে উঠতে পারে রোমাঞ্চকর।

/এফআইআর/

সম্পর্কিত

দেখুন নেইমারের সেই বানিয়ে দেওয়া গোল (ভিডিও)

দেখুন নেইমারের সেই বানিয়ে দেওয়া গোল (ভিডিও)

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

দেখুন নেইমারের সেই বানিয়ে দেওয়া গোল (ভিডিও)

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৯:৪৪

আরেকটি হলুদ উৎসব করে ব্রাজিল এখন শিরোপা মঞ্চে! কোপা আমেরিকার সেমিফাইনালে গোলের সুযোগ হাতছাড়া করলেও দলের জয় সূচক গোলটি বানিয়ে দিতে নেইমারের অবদানই ছিল মুখ্য। 

পেরু বাধা ডিঙানোর দিনে ব্রাজিলের প্রথমার্ধটি ছিল চোখ জুড়ানো। আক্রমণের ঢেউ তুলে এগিয়েছেন নেইমার, লুকাস পাকেতা। তবে সেই আক্রমণ গিয়ে বার বার বাধা পাচ্ছিল পেরুর গোলকিপারের কাছে।

অবশেষে ৩৫ মিনিটে আসে স্বস্তির গোল। তাও নেইমার-পাকেতার যুগলবন্দীতে। বাম প্রান্ত থেকে পেরুর বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের বাধার মুখে পড়েন নেইমার। তাতেও গোল হওয়া থেকে পেরু নিজেদের রক্ষা করতে পারেনি। বাধায় পড়ে নেইমার বুদ্ধিদীপ্ত পাস তুলে দেন গোলমুখে থাকা পাকেতার পায়ে। ততক্ষণে অরক্ষিত হয়ে পড়া জালে বল পাঠিয়ে দেন পাকেতা!

এর আগে অবশ্য দুটি দারুণ সুযোগ হাতছাড়া করেছেন পিএসজি ফরোয়ার্ড। বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও শেষ পর্যন্ত ১-০ স্কোর নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল।

/এফআইআর/

সম্পর্কিত

নেইমার বলছেন, ফাইনালে আর্জেন্টিনা গেলেও শিরোপা জিতবে ব্রাজিল

নেইমার বলছেন, ফাইনালে আর্জেন্টিনা গেলেও শিরোপা জিতবে ব্রাজিল

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

টিভিতে আজ

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৯:১১

 

টিভি সূচি (মঙ্গলবার,৬ জুলাই, ২০২১)

কোপা আমেরিকা

দ্বিতীয় সেমিফাইনাল

আর্জেন্টিনা-কলম্বিয়া

সরাসরি, বুধবার সকাল ৭টা, সনি টেন-২, সনি সিক্স

ইউরো

প্রথম সেমিফাইনাল

ইতালি-স্পেন

সরাসরি, রাত ১টা, সনি সিক্স, সনি টেন-২

/এফআইআর/

সম্পর্কিত

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৭:৪৩

গ্রুপ পর্বে পেরুকে চার গোলে উড়িয়ে দিয়েছিলো ব্রাজিল। কোপা আমেরিকার সেমিফাইনালে আবারও সেই পেরুকে পেয়ে সহজেই উতরে যাওয়ার কথা বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু যতটা সহজ ভাবা হয়েছিল ঠিক ততটাই মাঠের পারফরম্যান্সে মনে হয়নি। ফাইনালে ঠিকই জায়গা করে নিয়েছে সেলেসাওরা। তবে এর জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে নেইমারদের। পাকেতার একমাত্র লক্ষ্যভেদী গোলে প্রথম সেমিফাইনালে ব্রাজিল হারিয়েছে পেরুকে।

কোপার ১০৫ বছরের ইতিহাসে এ নিয়ে ২১ বার ফাইনালের দেখা পেলো ব্রাজিল। সেমিতে ব্রাজিল দলে দুটি পরিবর্তন। জেসাস সাসপেনশনের কারণে নেই। ফিরমিনোর জায়গা হয়েছে বেঞ্চে। পাকুয়েতা ফিরেছেন।এভারটনও আছেন। অন্য দিকে পেরুর দলে একটি পরিবর্তন।

রিও দে জেনোরিওর স্তাদিও নিলটন সান্তোসে স্বাগতিকরা প্রথমার্ধে স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজে খেলেছে। বল দখলে এগিয়ে থেকে তিতের ৪-২-৩-১ ছকে নেইমার-কাসেমিরোরা দুর্বার। বিপরীতে পেরু ৩-৫-১-১ ছকে নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে গোল করার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু গোল পেতে তাদের সময়ে লেগেছে। পেরুর গোলকিপার গাল্লেসে একাই তেকাঠির নিচে প্রতিরোধ গড়ে তোলেন।

৮ মিনিটে পাকেতার পাস থেকে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে কাটব্যাক করেছিলেন রিচার্ললিসন, কিন্তু নেইমারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর কাসেমিরোর ফ্রি-কিক গোলকিপার কোনমতো প্রতিহত করেন।

১৯ মিনিটে কাসেমিরোর দূরপাল্লার শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে গোল হতে দেননি।

খানিক পরই পাকেতার ক্রসে নেইমারের শট ফিরিয়ে দেন গাল্লেসে। ফিরতি বলে রিচার্ললিসন শট আবারও ফিরিয়ে দিয়ে দলকে ম্যাচে রাখেন গোলকিপার স্বয়ং।

৩৫ মিনিটে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ব্রাজিলকে। গোল করে এগিয়ে যায়। নেইমার একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বের করে পাকেতাকে কাটব্যাক করেন,চলতি বলে এই অ্যাটাকিং মিডফিল্ডার বা পায়ে প্লেসিং করে দিতে কোনও কার্পণ্য করেননি। এই অর্ধে পেরু মাঝে-মধ্যে প্রতিআক্রমণে ওঠে ভীতি ছড়ালেও গোলকিপার এডারসনের বড় পরীক্ষা নিতে পারেনি।

বিরতির পর পেরু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে। তবে গোলকিপার এডারসেনের দৃঢ়তায় গোল হয়নি। এ ছাড়া পেরুর ফরোয়ার্ডদের ব্যর্থতা কম ছিল না।

৪৯ মিনিটে লাপাদুলার বা পায়ের জোরালো শট পেরুর গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৫২ মিনিটে গার্সিয়ার শট পোস্টের বাইরে দিয়ে যায়। আট মিনিট পর গার্সিয়ার আরও একটি প্রচেষ্টা গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৮১ মিনিটে ফ্রি-কিক থেকে পেরুর প্রচেষ্টা ব্যর্থ হয়।

ব্রাজিলও এই অর্ধে লড়াই করার চেষ্টা করেছে। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ হয়। নেইমারের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের স্কোরলাইন রেখে ব্রাজিল ফাইনাল নিশ্চিত করে।

 

/টিএ/এনএইচ/

সম্পর্কিত

নেইমার বলছেন, ফাইনালে আর্জেন্টিনা গেলেও শিরোপা জিতবে ব্রাজিল

নেইমার বলছেন, ফাইনালে আর্জেন্টিনা গেলেও শিরোপা জিতবে ব্রাজিল

দেখুন নেইমারের সেই বানিয়ে দেওয়া গোল (ভিডিও)

দেখুন নেইমারের সেই বানিয়ে দেওয়া গোল (ভিডিও)

সর্বশেষ

একযোগে সাতক্ষীরা মেডিক্যালের ২৬ চিকিৎসককে বদলি

একযোগে সাতক্ষীরা মেডিক্যালের ২৬ চিকিৎসককে বদলি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

প্লেব্যাক সম্রাটের প্রথম মৃত্যুবার্ষিকী

স্মরণে এন্ড্রু কিশোরপ্লেব্যাক সম্রাটের প্রথম মৃত্যুবার্ষিকী

ভ্যাকসিন নিলেন জোবাইদা রহমানের মা

ভ্যাকসিন নিলেন জোবাইদা রহমানের মা

ফকনারের কথা

ফকনারের কথা

স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং বাতিল

স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং বাতিল

সাতক্ষীরায় আরও ৫ মৃত্যু

সাতক্ষীরায় আরও ৫ মৃত্যু

মনরোগে আক্রান্ত ব্যক্তিকে যা বলবেন না

মনরোগে আক্রান্ত ব্যক্তিকে যা বলবেন না

টয়লেটে বসে অজগরের কামড়!

টয়লেটে বসে অজগরের কামড়!

যশোর জেনারেল হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় একদিনের ব্যবধানে মৃত্যু কমেছে

কুষ্টিয়ায় একদিনের ব্যবধানে মৃত্যু কমেছে

বিতর্কিতদের বাদ দিয়ে নতুন ৫ পরিচালক নিয়োগ দিলেন হাইকোর্ট

ইন্টারন্যাশনাল লিজিংবিতর্কিতদের বাদ দিয়ে নতুন ৫ পরিচালক নিয়োগ দিলেন হাইকোর্ট

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

এই সাকিবকে ক্ষুধার্ত বলছেন ডমিঙ্গো

নেইমার বলছেন, ফাইনালে আর্জেন্টিনা গেলেও শিরোপা জিতবে ব্রাজিল

দেখুন নেইমারের সেই বানিয়ে দেওয়া গোল (ভিডিও)

টিভিতে আজ

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অনিশ্চিত তামিম

গোল্ডেন বুট টানছে মেসিকে

জিম্বাবুয়ে থেকে শূন্য হাতে ফিরতে চান না রুবেল

করোনা আতঙ্কে অনুশীলন করেননি সাইফউদ্দিন-নাঈম

বেলজিয়াম পারেনি, ডেনমার্ক-ইতালি পারবে তো?

© 2021 Bangla Tribune