X
শুক্রবার, ১৮ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮

সেকশনস

‘৪২০’ নিয়ে স্মৃতিকাতর ফারুকী, সিক্যুয়েল তৈরির ইচ্ছা

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:১১

মোস্তফা সরয়ার ফারুকী ও তার শেয়ার করা ‘৪২০’র দুটি ছবি ২০০৭ সালের তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ছিল মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে ‘৪২০’। এই নাটক দিয়েই ক্যারিয়ারে মজবুত অবস্থান তৈরি করেন মোশাররফ করিমসহ বেশ ক’জন তারকা। এ নাটকের মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন টিভি পর্দায়। যেমনটা এর আগে এভাবে সম্ভব হয়নি।
‘৪২০’ নাটকের গল্পে দেখা যায় দুই ভাইকে, যারা গ্রামে চুরি করতো। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। একসময় দু’জন মসজিদের দানবাক্স চুরি করে ঢাকায় চলে আসে বেশি টাকা-পয়সা স্বর্ণ-অলঙ্কার অর্জনের আশায়। কিন্তু এখানে দেখে সব পাকা বাড়ি! সিঁদ কেটে এখানে চুরি করার কোনও পথ নেই। রাজধানীতে এসে নিরুপায় হয়ে ঘটনাক্রমে তারা জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য! শেষ পরিণতিও তাদের ভাগ্যকে বদলে দেয়।
এ ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচারের ১৩ বছর পার হচ্ছে। চ্যানেল কর্তৃপক্ষ আবারও প্রচারের উদ্যোগ নিয়েছে এটি। খবরটি জেনে ফারুকী খুবই উচ্ছ্বসিত হয়েছেন। নিজের ফেসবুক দেয়ালে নাটকটির পুরনো দুটি ছবি শেয়ার করে মঙ্গলবার (৬ অক্টোবর) স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, ‘‘হয়তো কোনও একদিন ‘৪২০’র সিক্যুয়েল হবে। বড় বাজেটে বড় পরিসরে। ১৩ বছর হয়ে গেলো! তেরো বছর পর আবার প্রচার হচ্ছে এটি! আমার মনে আছে, যখন আমরা এটা করতে যাই, তখনও সিরিজ মানেই ফ্যামিলি সিরিজ বা ঐতিহাসিক কোনও উপন্যাস! সমসামাজিক রাজনীতি বা গ্যাংস্টার রাজনীতি নিয়ে সিরিজ করার কথা ভাবা এক ধরনের অসম্ভব ব্যাপারই ছিল! কিন্তু আমার যেহেতু একটা সুবিধা ছিল, ‘আরে ফারুকী পাগল মানুষ, কী করে না করে, দাও করতে দাও’! এই ‘পাগল’ হওয়ার সুবিধা নিয়ে আমরা বানিয়ে ফেললাম ‘৪২০’!’’
ফারুকী আরও লেখেন, ‘রাজধানীর নাখালপাড়ায় বড় হওয়ার ফলে ঢাকার গ্যাংস্টার কালচার আর রাজনীতির অন্দরমহল ছোটবেলা থেকেই দেখতে দেখতে বড় হয়েছি। সেসব অভিজ্ঞতার মালা গাঁথার ফল হলো এই সিরিজ! এতদিন পর পেছনে তাকিয়ে সিরিজটা নিয়ে কী ভাবনা আসে আমার? একটা ভাবনাই শুধু আসে, গল্পের ভেতরের উপাদান নিয়ে আমি এখনও আনন্দিত! কিন্তু আজকে বানানোর সুযোগ পেলে হয়তো বাজেট বেশি পেতাম। এবং তার ফলে প্রোডাকশন কোয়ালিটি বেটার করার একটা স্কোপ পেতাম। হয়তো কোনও একদিন ‘৪২০’র সিক্যুয়েল হবে, তখন সুযোগ হবে প্রোডাকশন কোয়ালিটি বেটার করার! নিশ্চয়ই!’’
এ নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান, মারজুক রাসেল প্রমুখ। চ্যানেল আইতে যা আবারও প্রচার হচ্ছে প্রতি সোম, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়।

/এমএম/এমওএফ/

সর্বশেষ

অস্ট্রিয়াকে হারিয়ে নক আউট পর্বে নেদারল্যান্ডস

অস্ট্রিয়াকে হারিয়ে নক আউট পর্বে নেদারল্যান্ডস

নীল জল থেকে উঠে জড়ালেন অন্তর্জালে!

নীল জল থেকে উঠে জড়ালেন অন্তর্জালে!

ব্রাজিলের অলিম্পিক দলে নেই নেইমার!

ব্রাজিলের অলিম্পিক দলে নেই নেইমার!

নন্দীগ্রামে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

নন্দীগ্রামে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

যানবাহন উৎপাদন ও বিপণনে ট্রেডমার্ক সনদ পেলো ওয়ালটন

যানবাহন উৎপাদন ও বিপণনে ট্রেডমার্ক সনদ পেলো ওয়ালটন

প্রথম ব্যাচের তৃতীয় লিঙ্গের কর্মীদের প্রশিক্ষণ দিলো ফুডপ্যান্ডা

প্রথম ব্যাচের তৃতীয় লিঙ্গের কর্মীদের প্রশিক্ষণ দিলো ফুডপ্যান্ডা

সিলেটের নতুন কারাগারে প্রথম ফাঁসি কার্যকর

সিলেটের নতুন কারাগারে প্রথম ফাঁসি কার্যকর

ঢাকায় ৬০ নমুনার ৬৮ শতাংশ ভারতীয় ভ্যারিয়েন্ট!

ঢাকায় ৬০ নমুনার ৬৮ শতাংশ ভারতীয় ভ্যারিয়েন্ট!

মাঠে নেমেই বেলজিয়ামকে বদলে দিলেন ডি ব্রুইনে

মাঠে নেমেই বেলজিয়ামকে বদলে দিলেন ডি ব্রুইনে

কুড়িগ্রামে দ্রুত বাড়ছে সংক্রমণ

কুড়িগ্রামে দ্রুত বাড়ছে সংক্রমণ

হাজী দানেশে দ্রুত উপাচার্য নিয়োগের আহ্বান

হাজী দানেশে দ্রুত উপাচার্য নিয়োগের আহ্বান

যাত্রাবাড়ীতে ১৫২ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

যাত্রাবাড়ীতে ১৫২ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

নীল জল থেকে উঠে জড়ালেন অন্তর্জালে!

নীল জল থেকে উঠে জড়ালেন অন্তর্জালে!

পরীমণিকে নিয়ে ওপার বাংলাতেও তোলপাড়!

পরীমণিকে নিয়ে ওপার বাংলাতেও তোলপাড়!

বক্স অফিস মাতানো দুই ছবি ঢাকায় (ভিডিও)

বক্স অফিস মাতানো দুই ছবি ঢাকায় (ভিডিও)

আসছে প্রামাণ্যচিত্র ‘ব্ল্যাকপিংক দ্য মুভি’

আসছে প্রামাণ্যচিত্র ‘ব্ল্যাকপিংক দ্য মুভি’

অংশুর কথা-সুরে তানভীর তারেক (ভিডিও)

অংশুর কথা-সুরে তানভীর তারেক (ভিডিও)

বলিউডের এ তথ্যগুলো জানেন কি?

বলিউডের এ তথ্যগুলো জানেন কি?

ড্রাগ ট্রাফিকিং নিয়ে থ্রিলার সিরিজ

ড্রাগ ট্রাফিকিং নিয়ে থ্রিলার সিরিজ

পরী থাকে আসমানে...

পরী থাকে আসমানে...

গুলশানের ক্লাবে গিয়েছিলাম কিন্তু অপ্রীতিকর কিছু ঘটাইনি: পরীমণি

গুলশানের ক্লাবে গিয়েছিলাম কিন্তু অপ্রীতিকর কিছু ঘটাইনি: পরীমণি

মহামারিতেই বিয়েটা সেরে ফেললেন তারা

মহামারিতেই বিয়েটা সেরে ফেললেন তারা

© 2021 Bangla Tribune