সিডনির প্রিমিয়ার ক্রিকেটে ঠিকানা বদল সুমনার

রবিউল ইসলাম
১৫ অক্টোবর ২০২০, ২১:০৮আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:০১

সিডনির নতুন ক্লাবে জান্নাতুল সুমনা               অস্ট্রেলিয়ার নারী দলের প্রিয়মুখ অ্যাশলেই গার্ডনারও আলো ছড়াচ্ছেন দলটির জার্সিতে। একসময় অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন থেরেসে ম্যাকগ্রেগর, মিচেল গোসকো, অলিভিয়া ম্যাগনো এবং শ্যারন মিলান্টারা। এরা সবাই ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের হয়েও মাঠ মাতিয়েছেন। এবার বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস সুমনার সামনে সুযোগ এই ক্লাবে কিছু করে দেখানোর। ক্লাবটি এনএসডব্লিউ উইমেন্স প্রিমিয়ার ক্রিকেট প্রতিযোগিতায় বেশ কিছু দল পরিচালনা করে। যার ফাস্ট গ্রেডের দলটিতে খেলবেন সুমনা।

সুমনার গত মৌসুমটি কেটেছে সিডনি ক্রিকেট ক্লাবে। সিডনিকে চ্যাম্পিয়ন করেই এবার ঠিকানা বদলে ফেললেন। আগামী ২০২০-২১ মৌসুম ব্যাংকসটাউন ক্লাবের হয়ে মাঠ মাতাবেন তিনি।

ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাব সিডনির অন্যতম শক্তিশালী ক্লাব। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম গ্রেডের প্রিমিয়ার লিগে টানা ৬ মৌসুম নজিরবিহীন সাফল্য পায় দলটি। এই ক্লাবের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার নারী দলের চারজন ক্রিকেটার-থেরেসে ম্যাকগ্রেগর, মিচেল গোসকো, অলিভিয়া ম্যাগনো এবং শ্যারন মিলান্টা।

ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের বেশ কিছু ক্রিকেটার উইমেনস বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে সিডনি সিক্সার্সের হয়ে সারা অ্যালি, রিয়ানন ডিক ও অ্যাশলেই গার্ডনার খেলেছেন। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন এরিন বার্নস ও করিনিন হল। গার্ডনার ও বার্নস আবার খেলেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলেও। সুমনাও এ মৌসুমে এই ক্লাবের জার্সিতে খেলবেন।

ব্যক্তিগত কিছু সুযোগ-সুবিধার কারণেই সুমনা নতুন ক্লাবে যোগ দিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘সিডনি ক্রিকেট ক্লাবটিতে আমার অনেক স্মৃতি। ওই ক্লাব ছাড়তে খারাপ লাগছিল। তারপরও ছাড়লাম অনেকগুলো কারণে। এর মধ্যে দূরত্ব একটি সমস্যা ছিল। নতুন ক্লাবটি আমার বাসার কাছে। সুতরাং অনুশীলন থেকে শুরু করে সবকিছুতেই আমার সুবিধা হবে।’

২০১৬ সালের আগস্টে আয়ারল্যান্ড সফরে প্রথমবার জাতীয় দলে ডাক পান সুমনা। তবে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় প্রায় দুই বছর। ২০১৮ সালের মার্চে ২০ বছর বয়সী অলরাউন্ডার আন্তজার্তিক অঙ্গনে পা রাখেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে। ওই সফরে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেই থেমে যায় সুমনার আন্তর্জাতিক ক্যারিয়ার! স্পিনিং অলরাউন্ডার হলেও তিন ম্যাচের কোনোটিতেই বল হাতে দেখা যায়নি তাকে।

দেশের জার্সি আবার গায়ে জড়িয়ে মাঠ মাতানোর স্বপ্ন বুকে নিয়েই সুমনা গত দুই বছর ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করেছেন। তার ছোঁয়াতেই ক্লাবটি শিরোপা খরা কাটিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার লিগের ওয়ানডে প্রতিযোগিতা জিতে। এবার সুমনার নতুন মিশন, ‘বর্তমান দলটি বেশ ভালো। এখানে অনুশীলন সুযোগ-সুবিধাও খুব ভালো। সিডনি দলের মতো এই দলটিতেও বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। গত মৌসুম দলটি ততটা ভালো করেনি, পঞ্চম হয়ে প্রিমিয়ার লিগে। আশা করি আসন্ন মৌসুমে ওদের হয়ে আমি ভালো করতে পারবো।’

বাংলাদেশ দলের জার্সিতে ‘আসল’ পরীক্ষা দেওয়া হয়নি সুমনার। তবে সিডনির ক্লাব ক্রিকেটে ব্যাট-বলে নিজেকে চিনিয়ে যাচ্ছেন। গত মৌসুমে ১২ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন। বোলার হিসেবে সেরা দশে। ব্যাটিংয়ে ক্লাবের মধ্যে তৃতীয় স্থানে। ১২ ম্যাচে ব্যাট হাতে করেছেন ২০০ রানেরও বেশি। এবারও তেমনই লক্ষ্য সুমনার, ‘গত মৌসুমটা ভালো গেছে। এখন তো আরও পরিণত। আশা করি আগের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।’

গত এপ্রিলে শিরোপা জিতলেও করোনার কারণে উদযাপন হয়নি। চলতি মাসে ঘটা করে উদযাপন করে ক্লাব কর্তৃপক্ষ, পুরস্কৃত করে ক্রিকেটারদের। পুরস্কার পেয়ে দারুণ খুশি সুমনা, ‘খুব ভালো লাগছে। করোনার কারণে উদযাপনে কিছুটা দেরি হলো। সিডনি ক্লাবকে আমি মিস করবো। ওখানকার কোচ, টিমমেটরা অসাধারণ। অন্য দলের হয়ে খেললেও ওদের জন্য সবসময়ই শুভকামনা থাকবে।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত